বৃষ্টি বা অন্য কোনও কারণে সেমিফাইনালের ম্যাচ ভেস্তে গেলে কী হবে? আইসিসি জানিয়েছে, দু'টি সেমিফাইনাল ও ফাইনালের জন্য অবশ্যই একটি করে রিজার্ভ ডে রয়েছে। ১৫ তারিখের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে ১৬ তারিখ হবে। আবার ১৬ নভেম্বরের ম্যাচ বাতিল হলে সেটি হবে ১৭ তারিখ। ১৯ নভেম্বর ফাইনালের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
সেমিফাইনাল, ফাইনালে ম্যাচ বৃষ্টিতে বন্ধ হলে কি হবে? জানাল ICC
14th November 2023
রাত পোহালেই ভারত নামবে বিশ্বকাপের সেমিফাইনাল যুদ্ধে । সামনে নিউজিল্যান্ড। ভারত এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে একটা ম্যাচও হারেনি। অন্যদিকে, কিউয়িরা শুরুটা ভাল করেও মাঝে হোঁচট খায়। তবে শেষ পর্যন্ত সেমির টিকিট নিশ্চিত করেছে তারা। বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে এই দুই দল। ভারত কি পারবে সেমিফাইনালের গণ্ডি পেরিয়ে ফাইনালে পৌঁছতে, নাকি ফের ২০১৯ সালের বিশ্বকাপের মতো ঘটনা ঘটবে?
অন্যদিকে, বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ইডেনে নামবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। চলতি বিশ্বকাপে দারুণ ফর্মে আছে প্রোটিয়ারা। কিন্তু দক্ষিণ আফ্রিকা বারবারই সেমিফাইনালের মতো প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে খেই হারিয়ে ফেলে। অনেকেই দক্ষিণ আফ্রিকাকে 'চোকার্স'ও বলে। সেদিক থেকে অস্ট্রেলিয়া টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ পর্যায়ে জ্বলে ওঠে।
এখন প্রশ্ন হচ্ছে, বৃষ্টি বা অন্য কোনও কারণে সেমিফাইনালের ম্যাচ ভেস্তে গেলে কী হবে? আইসিসি জানিয়েছে, দু'টি সেমিফাইনাল ও ফাইনালের জন্য অবশ্যই একটি করে রিজার্ভ ডে রয়েছে। ১৫ তারিখের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে ১৬ তারিখ হবে। আবার ১৬ নভেম্বরের ম্যাচ বাতিল হলে সেটি হবে ১৭ তারিখ। ১৯ নভেম্বর ফাইনালের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। অর্থাৎ ফাইনালের জন্য ২০ নভেম্বর রিজার্ভ ডে রাখা হয়েছে।
সেমিফাইনাল ও ফাইনালে দুই দলকে অন্তত ২০ ওভার করে ব্যাট করতেই হবে। বৃষ্টিতে ওভার কমলে ডাকওয়ার্থ লুইস নিয়ম অনুযায়ী খেলার ফল নির্ধারিত হল। এখন প্রশ্ন হল, যদি রিজার্ভ ডে-তে খেলা ভেস্তে যায় কী হবে? আইসিসি জানিয়েছে, সেমিফাইনালের রিজার্ভ ডে-তেও যদি বৃষ্টির কারণে খেলা ভেস্তে যায়, তা হলে যে দল পয়েন্ট টেবিলে ওপরের দিকে রয়েছে, তারাই ফাইনাল খেলবে।
কত মিল, ২০১৯-এর সেমিফাইনালের আম্পায়াররাই থাকবেন ওয়াংখেড়েতে!
চলতি বিশ্বকাপে বৃষ্টি তেমন প্রভাব ফেলেনি ম্যাচগুলিতে। কারণ এইসময় ভারতে বৃষ্টি সাধারণত হয় না। বুধবার মুম্বইয়ে ও বৃহস্পতিবার কলকাতায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, যার প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বাংলায়। তাই বৃহস্পতিবারের ম্যাচে বৃষ্টি বাধা হতেও পারে। তবে হাওয়া অফিস সূত্রে খবর, বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ার পরিস্থিতি এখনও তৈরি হয়নি।
We hate spam as much as you do