এই ধর্মঘটের দাবী মুলত অর্থনৈতিক, এর সাথে পেনসন , শ্রমআইন, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য বিষয়ে । গত নভেম্বরে অতিরিক্ত কর হ্রাস বা মকুবের দাবীতে যে বিক্ষোভ হয়েছিল তার পরবর্তী কর্মসূচি এই ধর্মঘট
কলম্বিয়ায় দেশজুড়ে ধর্মঘট ৫ই মে , বিভিন্ন অর্থনৈতিক দাবী নিয়ে ।
কলম্বিয়ার জাতীয় ধর্মঘট কমিটি গতকাল সিদ্ধান্ত নিয়েছে আগামী ৫ই মে দেশজুড়ে র্ধর্মঘট আহ্বান করার। CUT ( central uniteria de trabajadores ) এর প্রেসিডেনট ফ্রান্সিসকো মালটিস , Fecode এর মার্থা আলফানসো এবং জেনিফার পেদরোজ এই বিবৃতি দেন।
এই ধর্মঘটের দাবী মুলত অর্থনৈতিক, এর সাথে পেনসন , শ্রমআইন, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য বিষয়ে ।
গত নভেম্বরে অতিরিক্ত কর হ্রাস বা মকুবের দাবীতে যে বিক্ষোভ হয়েছিল তার পরবর্তী কর্মসূচি এই ধর্মঘট ।
এখুনি সমস্ত শহরে মিলিটারি বা সেনা হস্তক্ষেপ বন্ধ করতে হবে , যা দেশের সাধারণ মানুষের গনতান্ত্রিক সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে ।
ইতিমধ্যে তীব্র গন আন্দোলনের চাপে সরকারের নিজস্ব নতুন ট্যাক্স রিফর্ম আইন প্রত্যাহার করা হয়েছে । এই সময় যেগুলো দাবী আছে ন্যুনতম আয়ের ব্যবস্থা, জাতীয় কৃষির সুরক্ষা, ক্ষুদ্র ব্যবসায়ীদের সরকারি সাহায্য ইত্যাদি ।
এছাড়া গত নভেম্বর আন্দোলনে যে সামাজিক, পরিবেশনীতি গত দাবী ছিল তাও থাকছে।
We hate spam as much as you do