Tranding

11:56 AM - 22 Mar 2026

Home / Sports / বিরাট অধিনায়কত্ব ছাড়ছে, তিনি জানতেন, জানালেন সোয়েব আখতার

বিরাট অধিনায়কত্ব ছাড়ছে, তিনি জানতেন, জানালেন সোয়েব আখতার

তিনি এও বলেছেন যে ভারতীয় দলের পারফর্মেন্স দেখে কখনই মনে হচ্ছে না যে গোটা দলটি এক সূত্রে বাঁধা। যে মুহূর্তে কোহলি নেতৃত্ব ছাড়লেন সেই মুহূর্ত থেকেই ভারত পারফর্ম করা বন্ধ করে দিয়েছে।

বিরাট অধিনায়কত্ব ছাড়ছে, তিনি জানতেন, জানালেন সোয়েব আখতার

25/01, 10:10 p.m.
 বিরাট অধিনায়কত্ব ছাড়ছে, তিনি জানতেন, জানালেন সোয়েব আখতার


প্রাক্তন পাক পেসার, রাওয়াল পিন্ডি এক্সপ্রেস সোয়েব আখতার জানিয়েছেন যে তিনি ভারতীয় সাংবাদিকদের থেকে কথা প্রসঙ্গে জানতে পেরেছিলেন যে টেস্টে বিরাটকে আর নেতৃত্ব দিতে দেখা যাবে না। এখানে উল্লেখ যোগ্য যে গত বছর বিশ ওভারের ক্রিকেটে কোহলি স্বেচ্ছায় নেতৃত্ব ছেড়ে দেন। এরপর তাঁর পঞ্চাশ ওভারের ক্রিকেটের অধিনায়কত্বও ছিনিয়ে নেওয়া হয়। গত শনিবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তিনি সিদ্ধান্ত নেন যে টেস্টও তিনি আর নেতৃত্ব দেবেন না। অর্থাৎ 'ক্যাপ্টেন' কোহলিকে আর দেখা যাবে না।


শোয়েব তাঁর ইউটুব চ্যানেলে জানিয়েছেন : " ভারতীয় ক্রিকেট দল এক কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছে। কিন্তু সমস্ত কিছুকে উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। তবে আমি বিরাট ও তাঁর অধিনায়কত্ব নিয়ে আজ কথা বলব। আমি যখন সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইয়ে ছিলাম তখন আমার কিছু ভারতীয় সাংবাদিক বন্ধু কথা প্রসঙ্গে জানায় যে বিরাটের সঙ্গে ঠিক কী হতে চলেছে। আমি ভেবেছিলাম যে সে অন্তত টেস্টে ভারতকে নেতৃত্ব দেবে। কিন্তু গত শনিবার ঠিক সেটাই হয়েছে যেটা আমার ভারতীয় সাংবাদিক বন্ধুরা জানিয়েছিলেন। তাঁদের নাম আমি আমি জানাব না। শুধু এটুকু জেনে রাখুন যে তারা আমাকে স্পষ্ট জানিয়েছিল যে বিরাটের উপর চাপ সৃষ্টি করা হবে টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার জন্যে।"

 

একসময় ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নেওয়া প্রাক্তন পাক পেসার আরও জানিয়েছেন যে ভারতের প্রথমে ২-১ ও পরে ০-৩ হারে তিনি হতাশ। দক্ষিণ আফ্রিকায় ভারতের ভরাডুবির মূল কারণ হিসেবে তিনি ড্রেসিং রুমের পরিবেশকে দায়ী করেছেন। তিনি নতুন ম্যানেজমেন্টের কাছে ড্রেসিং রুমের পরিবেশের উপর বিশেষ গুরুত্ব দিতে বলেছেন। একই সাথে তিনি প্রাক্তন অধিনায়ক কোহলি ও প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর ভুয়সী প্রশংসা করে বলেছেন যে তাঁদের জুটির অধ্যবসায় ও পরিশ্রম ভারতকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল।

 

 তিনি এও বলেছেন যে ভারতীয় দলের পারফর্মেন্স দেখে কখনই মনে হচ্ছে না যে গোটা দলটি এক সূত্রে বাঁধা। যে মুহূর্তে কোহলি নেতৃত্ব ছাড়লেন সেই মুহূর্ত থেকেই  ভারত পারফর্ম করা বন্ধ করে দিয়েছে। চতুর্দিকে কেমন একটা অস্থিরতার পরিবেশ। বিসিসিআই, কোচ ও খেলোয়াড়দের সম্মিলিত প্রয়াসই পারে ভারতকে নতুন করে এগিয়ে নিয়ে যেতে। প্রাক্তন পাক পেসারটি কী কিছু ভুল বলেছেন? বিসিসিয়াইয়ের কাছে আগামী দিনগুলি অগ্নিপরীক্ষা।

Your Opinion

We hate spam as much as you do