মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারাল পাকিস্তান। টস জিতে প্রতিপক্ষকে প্রথমে ব্যাট করতে পাঠান বাবর আজম। ২০ ওভারে নিউজিল্যান্ড করে ৮ উইকেটে ১৩৪ রান। জবাবে ব্যাট করতে নেমে ওভারে পাকিস্তান জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ৮ বল বাকি থাকতেই।
পাকিস্তানের আবার দূর্দান্ত জয়, এবার নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড: ১৩৪/৮
পাকিস্তান: ১৩৫/৫
পাকিস্তান জয়ী ৫ উইকেটে
বাবর আজমের পাকিস্তান (Pakistan)। টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতকে ভিষন খারাপ ভাবে হারিয়েছিল । মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারাল পাকিস্তান। টস জিতে প্রতিপক্ষকে প্রথমে ব্যাট করতে পাঠান বাবর আজম। ২০ ওভারে নিউজিল্যান্ড করে ৮ উইকেটে ১৩৪ রান। জবাবে ব্যাট করতে নেমে ওভারে পাকিস্তান জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ৮ বল বাকি থাকতেই।
টি টোয়েন্টি ক্রিকেটে ১৩৪ মোটেও বড় রান নয়। পাক বোলাররা প্রতিপক্ষকে অল্প রানে আটকে রাখতে সফল। বাবর আজমরা ঠিক যত রান তাড়া করতে স্বচ্ছন্দ, শাহিন আফ্রিদিরা ঠিক সেই কাজটাই করছেন। ভারতের বিরুদ্ধে শুরুতেই মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন আফ্রিদি। এদিন নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপ্তিল ও ডারিল মিচেলকে ভয়ঙ্কর হতে দেননি পাক বোলাররা। গাপ্তিল বড় শট খেলতে দক্ষ। সেই গাপ্তিলকেও এদিন ভযংকর হতে দেননি পাক বোলাররা। হ্যারিস রাউফের বলে বোল্ড হন গাপ্তিল (১৭)। অপর ওপেনার ডারিল মিচেল করেন ২৭ রান। কিউয়িদের রান তখন ২ উইকেটে ৫৪।দ্রুত ফেরেন নিশাম (১)। দ্রুত উইকেট হারানোর ফলে নিউজিল্যান্ডের রান তোলার গতি কমে যায়।
যে কোনও ফরম্যাটের ক্রিকেটে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন দুর্দান্ত ব্যাট। ঠিক যখন ভয়ংকর হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছেন উইলিয়ামসন (২৫), তখনই হাসান আলি রান আউট করেন তাঁকে। আগের ওভারেই মহম্মদ হাফিজকে মাঠের বাইরে ফেলেছিলেন উইলিয়ামসন। তিনি ফিরে যাওয়ার পরে রান তোলার গতি আরও কমে যায়। ডেভিড কনওয়ে ২৭ রান করলেও পরের দিকের ব্যাটসম্যানরা রান পাননি। উল্টে পাক বোলাররা দাপট দেখান। হ্যারিস রাউফ চারটি উইকেট নেন। শাহিন আফ্রিদি, ইমাদ ওয়াসিম ও মহম্মদ হাফিজ একটি করে উইকেট নেন।
বাবর আজম ও রিজওয়ান জুটি যে কোনও দলের বোলিং আক্রমণ ধ্বংস করতে দক্ষ। এদিন অবশ্য বাবর আজম রান পাননি। সাউদির বলে মাত্র ৯ রানে আউট হন পাক অধিনায়ক। পাকিস্তানের রান তখন ২৮। ফখর জামানকে (১১) দ্রুত ফেরান সোধি। স্যান্টনারকে মারতে গিয়ে আউট হন হাফিজ (১১)। লং অফে দুরন্ত ক্যাচ ধরেন কনওয়ে। এবারের টুর্নামেন্টের অন্যতম সেরা ক্যাচ এটি। ভারতের বিরুদ্ধে দুরন্ত খেলা রিজওয়ানকে (৩৩) ফেরান সোধি। পাকিস্তানের রান তখন ৪ উইকেটে ৬৯। ট্রেন্ট বোল্টের বলে আউট হন অভিজ্ঞ ইমাদ ওয়াসিম (১০)। চাপ অনুভব করতে শুরু করে পাকিস্তান। ১৭ তম ওভারের সাউদিকে পর পর দুটো ছক্কা হাঁকিয়ে চাপ কমান আসিফ আলি। অভিজ্ঞ শোয়েব মালিক ও আসিফ মাথা ঠান্ডা রেখে বাকি কাজটা সেরে ফেলেন।
We hate spam as much as you do