Tranding

08:20 AM - 22 Mar 2026

Home / Sports / কলকাতা লিগ চ্যাম্পিয়ন মহামেডান এফসি।মার্কাসের গোলে শাপমুক্তি হল সাদা কালো বাহিনীর।

কলকাতা লিগ চ্যাম্পিয়ন মহামেডান এফসি।মার্কাসের গোলে শাপমুক্তি হল সাদা কালো বাহিনীর।

৪০ বছর পর ফাইনালে রেলওয়ে এফসিকে হারিয়ে কলকাতা লিগ চ্যাম্পিয়ন মহামেডান এফসি।

কলকাতা লিগ চ্যাম্পিয়ন  মহামেডান এফসি।মার্কাসের গোলে শাপমুক্তি হল সাদা কালো বাহিনীর।

কলকাতা লিগ চ্যাম্পিয়ন  মহামেডান এফসি।মার্কাসের গোলে শাপমুক্তি হল সাদা কালো বাহিনীর।


৪০ বছর কলকাতা লিগে খরা কাটিয়ে অবশেষে চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং। মার্কাসের গোলে শাপমুক্তি হল সাদা কালো বাহিনীর।


দীর্ঘ ৪০ বছর পর ফাইনালে রেলওয়ে এফসিকে হারিয়ে কলকাতা লিগ চ্যাম্পিয়ন মহামেডান এফসি। ১-০ গোলের ব্যবধানে রেড রোডের সাদা কালো বাড়িতে এবার কলকাতা লিগের ট্রফি। এতেই যুবভারতীতে বাঁধনছাড়া উৎসবে মাতল মহামেডান সমর্থকরা।


১৯৮০ সালে শেষবার কলকাতা লিগ জয়ের স্বাদ পেয়েছিল মহামেডান স্পোর্টিং। তারপরে কেটেছে ৪০ বছর। তবে কলকাতা লিগের ট্রফি আর ঢোকেনি মহামেডানে ঘরে ।


এবার দুই প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান লিগ থেকে নাম তুলে নিয়েছিল আগেই। তবে এতেও মহামেডানের ট্রফি জয়ের কৃতিত্ব বিন্দুমাত্র ম্লান নয়। আগাগোড়া লিগে দাপট বজায় রেখেছে সাদা-কালো জার্সি ধারীরা। শেষ পর্যন্ত রেলওয়ে এফসিকে মার্কাস জোসেফের করা একমাত্র গোলে চ্যাম্পিয়ন মহামেডান এসসি। ম্যাচের তিন মিনিটের মধ্যেই জোসেফ গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। বাকি সময় আর গোল করতে না পারলেও সেই লিড ধরে রেখে চ্যাম্পিয়ন আন্দ্রে চের্নিশভের দল।

এর আগে ডুরান্ড কাপ এবং ফুটসল টুর্নামেন্টে স্বপ্নভঙ্গের সাক্ষী থেকেছিল মহামেডান সমর্থকরা। জোড়া স্বপ্নভঙ্গের মঞ্চেও যুবভারতীতে শেষ ম্যাচের জন্য উৎসাহ তুঙ্গে উঠেছিল। টিকিটের জন্য কলকাতায় ছিল ব্যাপক চাহিদা। সমর্থকদের মান রাখল মহামেডান।


রেলওয়ে এফসি পিঠে পিঠ দিয়ে খেললেও  মহামেডানই বৃহস্পতিবার  চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ল ।

Your Opinion

We hate spam as much as you do