Tranding

12:16 PM - 22 Mar 2026

Home / Sports / ১৬ লক্ষ মার্কিন ডলার ICC T20 World Cup: টি ২০ বিশ্বকাপের আর্থিক পুরস্কারমূল্য ঘোষণা করল আইসিসি,

১৬ লক্ষ মার্কিন ডলার ICC T20 World Cup: টি ২০ বিশ্বকাপের আর্থিক পুরস্কারমূল্য ঘোষণা করল আইসিসি,

২০১৬ সালের পর এই প্রথম পুরুষদের টি ২০ বিশ্বকাপ হচ্ছে। চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লক্ষ মার্কিন ডলার। রানার-আপ দল নিয়ে যাবে ৮ লক্ষ মার্কিন ডলার। সেমিফাইনালে যে দুই দল হারবে তারা প্রত্যেকে পাবে ৪ লক্ষ মার্কিন ডলার আর্থিক পুরস্কার।

১৬ লক্ষ মার্কিন ডলার ICC T20 World Cup: টি ২০ বিশ্বকাপের আর্থিক পুরস্কারমূল্য ঘোষণা করল আইসিসি,

১৬ লক্ষ মার্কিন ডলার ICC T20 World Cup: টি ২০ বিশ্বকাপের আর্থিক পুরস্কারমূল্য ঘোষণা করল আইসিসি, 

১৭ অক্টোবর থেকে শুরু টি ২০ বিশ্বকাপ। প্রথম রাউন্ডের ম্যাচের পর শুরু হবে সুপার টুয়েলভ। বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগেই আর্থিক পুরস্কারমূল্য ঘোষণা করে দিল আইসিসি। একইসঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীর গরমের কথা ভেবেও নিয়মেও কিছু রদবদল হচ্ছে। আইসিসি যে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে তা নিঃসন্দেহে আকর্ষণীয়।


২০১৬ সালের পর এই প্রথম পুরুষদের টি ২০ বিশ্বকাপ হচ্ছে। চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লক্ষ মার্কিন ডলার। রানার-আপ দল নিয়ে যাবে ৮ লক্ষ মার্কিন ডলার। সেমিফাইনালে যে দুই দল হারবে তারা প্রত্যেকে পাবে ৪ লক্ষ মার্কিন ডলার আর্থিক পুরস্কার। সামগ্রিকভাবে ৫৬ লক্ষ মার্কিন ডলার অর্থ ভাগ করা হবে ১৬টি দেশের মধ্যে। সুপার টুয়েলভে প্রতিটি জয়ের জন্য বোনাস অর্থ এবারও দেওয়া হবে। ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপ থেকে এই ব্যবস্থা চালু রয়েছে। সুপার টুয়েলভে ৩০টি ম্যাচে জয়ী দল সবমিলিয়ে পাবে ১২ লক্ষ মার্কিন ডলার, প্রতিটি জয়ের জন্য ৪০ হাজার মার্কিন ডলার আর্থিক পুরস্কার।

 

সুপার টুয়েলভ থেকে বিদায় নেওয়া দল পাবে ৭০ হাজার মার্কিন ডলার করে। সবমিলিয়ে যার মূল্য দাঁড়াচ্ছে ৫ লক্ষ ৬০ হাজার মার্কিন ডলার। প্রথম রাউন্ড ম্যাচে জয়ের জন্যও পুরস্কারমূল্যের কাঠামো তৈরি করা হয়েছে। প্রথম রাউন্ডে মোট ম্যাচ ১২টি। প্রত্যেক জয়ের জন্য সংশ্লিষ্ট দল পাবে ৪০ হাজার মার্কিন ডলার। এই রাউন্ডে তাই মোট পুরস্কারমূল্য রয়েছে ৪ লক্ষ ৮০ হাজার মার্কিন ডলার। প্রথম রাউন্ড থেকে যে দলগুলি বিদায় নেবে প্রত্যেকে পাবে ৪০ হাজার মার্কিন ডলার করে। সবমিলিয়ে প্রাইজ পুল রাখা হয়েছে ১ লক্ষ ৬০ হাজার মার্কিন ডলারের।

Your Opinion

We hate spam as much as you do