ফাইনালে খেলা দুটি দলই বিশ্বকাপের মূলপর্বে যাবে। তাই এদিনের মরণ - বাঁচন ম্যাচে আইরিশদের জিততেই হত। এদিন ওমান টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রথম ব্যাট করে আয়ারল্যান্ড তোলে ৭ উইকেটে ১৬৫ রান। তবে শুরুতে আইরিশ ব্যাটিং লাইনআপকে নড়বড়ে লেগেছে।
বিশ্বকাপের মূলপর্বে আইয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরশাহী
এইবছর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে চলা T20 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আইয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরশাহী।এদিন যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ওমানকে ৫৬ রানে অনায়াসে হারিয়ে এই নিয়ে টানা সাতবার বিশ ওভারের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল আয়ারল্যান্ড। এখানে উল্লেখযোগ্য, আইরিশরা এর আগে কেবল মাত্র একবারই, ২০০৭ সালে, প্রথম T20 বিশ্বকাপে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।
যদিও যোগ্যতা অর্জন পর্বের শুরুটা ভালো হয়নি আইরিসদের। প্রথম ম্যাচেই সংযুক্ত আরব আমিরশাহির কাছে হেরে যায় এন্ডি বালবির্নির টিম। কিন্তু তারপরের ম্যাচগুলিতে ঘুরে দাঁড়ায় তাঁরা, পর পর ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট অর্জন করে ফেলে এন্ডি এন্ড কোম্পানি।
ফাইনালে খেলা দুটি দলই বিশ্বকাপের মূলপর্বে যাবে। তাই এদিনের মরণ - বাঁচন ম্যাচে আইরিশদের জিততেই হত। এদিন ওমান টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রথম ব্যাট করে আয়ারল্যান্ড তোলে ৭ উইকেটে ১৬৫ রান। তবে শুরুতে আইরিশ ব্যাটিং লাইনআপকে নড়বড়ে লেগেছে।
ওপেনার বালবিরনি ও পল স্টার্লিং দুজনেই, যারা এর আগে টানা তিন ম্যাচে ৫০ রানের পার্টনারশিপ গড়ে তুলেছে, এদিন ১৯ রানের মাথায় ড্রেসিং রুমে ফিরে যান (১৯ - ২)। আয়ারল্যান্ডকে ম্যাচে ফেরান গ্যারেথ দেলানি ও এন্ডি ম্যাকব্রাইন। গ্যারেথ ৩২ বলে ৪৭ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন। এন্ডি ২১ বলে ৩৬ রানের মারকাটারি ইনিংস খেলেন।
ওমান, যারা আগের দুটি ওয়ার্ল্ডকাপের মূলপর্বে খেলেছিল এদিন একেবারেই মাথা তুলে দাঁড়াতে পারেনি। ভারতীয় বংশদ্ভুত সিমি সিংহ (৩ -২০) ও ম্যাক ব্রাইনের (২ - ২৪) সৌজন্যে তাসের ঘরের মত ভেঙে পড়ে ওমানের ব্যাটিং। মাত্র ১০৫ রানে শেষ হয়ে যায় তাঁদের ইনিংস।সংযুক্ত আরব আমিরশাহীও এদিন নেপালের বিরুদ্ধে এক তরফা জয় অর্জন করেছে।
৬৮ রানে নেপালকে হারিয়ে এদিন অস্ট্রেলিয়ার টিকিট নিশ্চিত করল মহম্মদ ওয়াসিমরা। এদিন অরবিন্দ (৪৬) ও মহম্মদ ওয়াসিমের (৭০) ইনিংসে ভর করে আরব আমিরশাহী বিশ ওভারে ৭ উইকেটে তোলে ১৭৫ রান। জবাবে ১৮.৪ ওভারে মাত্র ১০৭ রানে গুটিয়ে যায় নেপালের ইনিংস।
আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরশাহী, দুটি দলই যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলিতে তাদের প্রতিপক্ষের দলগুলিকে খড় - কুটোর মত উড়িয়ে দিয়েছে। তাই দুই যুযুধান প্রতিপক্ষের মধ্যে হতে চলা ফাইনাল
অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।
We hate spam as much as you do