দুই দলই নিজেদের স্কোয়াড নতুন করে গড়ে তোলার মুডে। এটিকে মোহনবাগান শিবিরে এবার একাধিক বদল ঘটেছে। হুয়ান ফেরান্দোর বাগান থেকে প্রস্থান ঘটেছে রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, সন্দেশ ঝিংগান, প্রবীর দাসের মত প্ৰথম সারির তারকাদের। আপফ্রন্টে প্রতিভাবান কিয়ান নাসিরি, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ানদের বাগান কোচ ব্যবহার করলেও এখনই রয় কৃষ্ণদের বিকল্প হয়ে ওঠার হদিশ দিতে পারেননি। প্ৰথম ম্যাচে রাজস্থান ইউনাইটেডের কাছে হার এবং মুম্বই সিটির বিরুদ্ধে ড্র-য়ের ম্যাচেই তা স্পষ্ট হয়ে গিয়েছে।
যুবভারতীতে বাঙালি আবেগের ডার্বি দু-বছর পর ইস্টবেঙ্গল-এটিকে মোহনবাগান।
August 28, 2022 6:13:02 pm
ডার্বির উত্তাপে ফুটছে বাংলা। যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে সবুজ-মেরুন এবং লাল-হলুদ শিবিরের সমর্থকদের ভিড়। একে অপরকে আক্রমণ শানাচ্ছেন।
টানা দু-বছর পর সমর্থক ভর্তি গ্যালারিতে ফিরল কলকাতার ডার্বি। করোনা কেড়ে নিয়েছিল ডার্বির দর্শক। করোনা মিটতেই এবার স্বমহিমায় হাজির চিরচেনা মহা-যুদ্ধ। শক্তিশালী দল নিয়েও প্ৰথম দুই ম্যাচ থেকে ১ পয়েন্টের বেশি অর্জন করতে পারেনি এটিকে মোহনবাগান। রাজস্থানের কাছে প্ৰথম ম্যাচে মুখ থুবড়ে পড়ার পরে দ্বিতীয় ম্যাচেই মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ড্র করেছিল সবুজ মেরুন শিবির। আজ ডার্বিতে
দুই দলই নিজেদের স্কোয়াড নতুন করে গড়ে তোলার মুডে। এটিকে মোহনবাগান শিবিরে এবার একাধিক বদল ঘটেছে। হুয়ান ফেরান্দোর বাগান থেকে প্রস্থান ঘটেছে রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, সন্দেশ ঝিংগান, প্রবীর দাসের মত প্ৰথম সারির তারকাদের। আপফ্রন্টে প্রতিভাবান কিয়ান নাসিরি, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ানদের বাগান কোচ ব্যবহার করলেও এখনই রয় কৃষ্ণদের বিকল্প হয়ে ওঠার হদিশ দিতে পারেননি। প্ৰথম ম্যাচে রাজস্থান ইউনাইটেডের কাছে হার এবং মুম্বই সিটির বিরুদ্ধে ড্র-য়ের ম্যাচেই তা স্পষ্ট হয়ে গিয়েছে।
এটিকে-মোহনবাগানের লাইন-আপ একনজরে-
এটিকে মোহনবাগান: বিশাল কাইথ, ফ্লোরেন্তিন পোগবা, জনি কাউকো, কার্ল ম্যাকহিউ, হুগো বৌমাস, শুভাশিস বোস, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, প্রীতম কোটাল, দীপক টাংরি, আশিস রাই
অন্যদিকে, ইস্টবেঙ্গল শেষবেলায় কোনওরকমে জোড়া তালি দিয়ে দল গঠন করলেও প্ৰথম দুই ম্যাচেই ড্র করে অপরাজিত। এমন অবস্থায় ধুরন্ধর কোচ কনস্টানটাইন এটিকে মোহনবাগানকে হারানোর ছক কষে ফেলেছেন। শেষ পাঁচ ডার্বিতেই হারতে হয়েছিল ইস্টবেঙ্গল। এবার সেই ফলাফল বদলানোর প্ল্যান করছেন লাল-হলুদের ব্রিটিশ কোচ। প্ৰথম দুই ম্যাচে নবাগত দুই তরুণ তুর্কি অনিকেত যাদব এবং তুহিন দাস নজর কেড়েছেন উইং ধরে আক্রমণ শানানোর ক্ষেত্রে। ডার্বিতে অধিনায়ক ভিপি সুহের কেমন খেলেন, সেদিকেও নজর থাকবে। আজকের ম্যাচে ইমামি ইস্টবেঙ্গলের প্রথম একাদশ দেখে নিন একনজরে-
ইস্টবেঙ্গল: কমলজিৎ সিং, ইভান গঞ্জালেজ, নুঙ্গা, সুমিত পাসসি, এলিয়ান্দ্র, আঙ্গুসানা, আলেক্স লিমা, জেরি, সৌভিক চক্রবর্তী, প্রীতম সিং, কিরিয়াকু
শুরুতেই ফাউলের বন্যা দুই দলের ম্যাচ মোটেই মসৃণ ছন্দে ধরা দিচ্ছে না। দুই দলই প্ৰথমদিকে একের পর এক অপ্রয়োজনীয় ফাউল করে চলেছে।
We hate spam as much as you do