Tranding

05:02 AM - 22 Mar 2026

Home / Sports / টি-টোয়েন্টিতে কোহলির ১০০তম অর্ধশতরান প্রথম ভারতীয় ক্রিকেটারর রেকর্ড

টি-টোয়েন্টিতে কোহলির ১০০তম অর্ধশতরান প্রথম ভারতীয় ক্রিকেটারর রেকর্ড

রবিবার ৪৫ বলে ৬২ রান করে অপরাজিত থাকলেন কোহলি। ফিল সল্ট আউট হওয়ার পর তিনিই দলকে টানলেন। সেই সঙ্গে গড়ে ফেললেন রেকর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি অর্ধশতরানের অধিকারী কোহলি। ১০০টি অর্ধশতরান করে ফেললেন তিনি। ভারতীয় হিসাবে এই কীর্তি প্রথম গড়লেন তিনি। টি-টোয়েন্টিতে এখন কোহলি করেছেন ১০০টি অর্ধশতরান এবং ৯টি শতরান।

টি-টোয়েন্টিতে কোহলির ১০০তম অর্ধশতরান প্রথম ভারতীয় ক্রিকেটারর রেকর্ড

টি-টোয়েন্টিতে কোহলির ১০০তম অর্ধশতরান প্রথম ভারতীয় ক্রিকেটারর রেকর্ড 

 ১৩ এপ্রিল ২০২৫ 

আরও একটি রেকর্ড বিরাট কোহলির। টি-টোয়েন্টিতে শততম অর্ধশতরান করে ফেললেন তিনি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রবিবার ৬২ রানে অপরাজিত রইলেন কোহলি। সেই ম্যাচে অর্ধশতরান করার সঙ্গে সঙ্গেই রেকর্ড গড়ে ফেললেন তিনি।

রবিবার ৪৫ বলে ৬২ রান করে অপরাজিত থাকলেন কোহলি। ফিল সল্ট আউট হওয়ার পর তিনিই দলকে টানলেন। সেই সঙ্গে গড়ে ফেললেন রেকর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি অর্ধশতরানের অধিকারী কোহলি। ১০০টি অর্ধশতরান করে ফেললেন তিনি। ভারতীয় হিসাবে এই কীর্তি প্রথম গড়লেন তিনি। টি-টোয়েন্টিতে এখন কোহলি করেছেন ১০০টি অর্ধশতরান এবং ৯টি শতরান।

দেশের জার্সিতে কোহলি টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৮টি অর্ধশতরান করেছেন। একটি শতরানও করেছেন তিনি। এখনও পর্যন্ত ৪০৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কোহলি। করেছেন ১৩০৭২ রান। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন কোহলি। এখন এই ফরম্যাটে শুধু আইপিএল খেলেন তিনি। তাতে যদিও কোহলির দাপট কমেনি।

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি অর্ধশতরানের মালিক যদিও ডেভিড ওয়ার্নারের। ১০৮টি অর্ধশতরান করেছেন তিনি। এ বারের আইপিএলে যদিও দল পাননি ওয়ার্নার। তাই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন। অর্ধশতরানের তালিকায় ওয়ার্নারের পরেই রয়েছেন কোহলি। তৃতীয় স্থানে বাবর আজ়ম। তিনি ৯০টি অর্ধশতরান করেছেন।

চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।

Your Opinion

We hate spam as much as you do