Tranding

11:55 PM - 06 May 2026

Home / Sports / রাজীব গান্ধী খেলরত্নের দৌড়ে মিতালী রাজ , আর অস্বিন এর সঙ্গে সুনীল ছেত্রীও

রাজীব গান্ধী খেলরত্নের দৌড়ে মিতালী রাজ , আর অস্বিন এর সঙ্গে সুনীল ছেত্রীও

চলতি বছর অর্জুন পুরস্কারের জন্য ভারতীয় বোর্ড কেএল রাহুল, শিখর ধাওয়ান ও জসপ্রীত বুমরাহের নাম বেছে নিয়েছে। অন্যদিকে খেলরত্নের দৌড়ে রয়েছেন ভারতের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রীও । সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন সুনীলের নাম মনোনীত করেছে এই সম্মানের জন্য। ওড়িশা সরকার স্প্রিন্টার দ্যুতি চাঁদের নামও খেলরত্নের জন্য মনোনীত করেছেন।

রাজীব গান্ধী খেলরত্নের দৌড়ে মিতালী রাজ , আর অস্বিন এর সঙ্গে সুনীল ছেত্রীও

রাজীব গান্ধী খেলরত্নের দৌড়ে মিতালী রাজ , আর অস্বিন এর সঙ্গে সুনীল ছেত্রীও

খেলরত্নের দৌড়ে রয়েছেন ভারতের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রীও ।

দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের  জন্য বিসিসিআই বুধবার মনোনয়ন পাঠিয়েছে কেন্দ্রকে। ভারতের স্টার স্পিনার আর অশ্বিন ও ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন মিতালি রাজ  মনোনীত হয়েছেন।

সংবাদ সংস্থা এননআই জানাচ্ছে যে, চলতি বছর অর্জুন পুরস্কারের জন্য ভারতীয় বোর্ড কেএল রাহুল, শিখর ধাওয়ান ও জসপ্রীত বুমরাহের নাম বেছে নিয়েছে। অন্যদিকে খেলরত্নের দৌড়ে রয়েছেন ভারতের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রীও । সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন সুনীলের নাম মনোনীত করেছে এই সম্মানের জন্য। ওড়িশা সরকার স্প্রিন্টার দ্যুতি চাঁদের নামও খেলরত্নের জন্য মনোনীত করেছেন।

৩৪ বছরের অশ্বিন দেশের হয়ে ৭৯টি টেস্ট, ১১১টি ওয়ানডে ও ৪৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। দেশের সর্বকালের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় অশ্বিন আছেন চার নম্বরে। তিনি অবশ্যই এবছর দেশের সবচেয়ে বড় সম্মান পাওয়ার যোগ্য । অন্যদিকে মিতালি বিশ্বের একমাত্র মহিলা ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্ষেত্রে ২২ বছরের বেশি সময় অতিক্রান্ত করে ফেললেন। মিতালির থেকে একমাত্র বেশি দিন ক্রিকেট খেলেছেন সচিন তেন্ডুলকর

সুনীল ছেত্রীর জোড়া গোলেই ভারত ২-০ হারিয়েছে বাংলাদেশকে বিশ্বকাপের কোয়ালিফাইং ম্যাচে দোহায় । এই জোড়া গোলের সুবাদেই সুনীল পিছনে ফেলে দিয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি ও ছ'বারের ব্যালন ডি'অর জয়ী লিওনেল মেসিকে । সক্রিয় আন্তর্জাতিক ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায়  তখন ২ নম্বরে উঠে এসেছিলেন সুনীল। কিন্তু কোপা ফুটবলে মেসি আবার স্বমহিমায় । তবে সুনীল অবশ্যই ভারতের ক্রীড়ার উচ্চতম পাওয়ার দাবী রাখেন ।

 

 

 

Your Opinion

We hate spam as much as you do