রাজ্য ক্রিকেট এসোসিয়েশনগুলি সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে মাঠে দর্শক ঢোকানোর সিদ্ধান্ত নিয়েছে। আমি পাঞ্জাব ক্রিকেট এসোসিয়েশনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন এই ঐতিহাসিক ম্যাচ দর্শকরা মাঠে বসেই উপভোগ করবেন।" - এদিন জানিয়েছেন BCCI সম্পাদক।
বিরাটের শততম টেস্টে ম্যাচে মাঠে উপস্থিত থাকতে পারবেন দর্শকরা : BCCI
শুক্রবার শ্রীলংকার বিরুদ্ধে হতে চলা প্রথম টেস্টে মাঠে উপস্থিত থেকে ইতিহাসের সাক্ষী থাকতে পারবেন ভারতের সমর্থকরা, বিশেষ করে বিরাট - প্রেমীরা। কারণ এই টেস্ট বিরাটের কেরিয়ারের শততম ম্যাচ। তাই স্বাভাবিক ভাবেই টিকিটের চাহিদা আকাশ চুম্বী। তবে আগে সিদ্ধান্ত হয়েছিল, টেস্ট দর্শকহীন স্টেডিয়ামেই খেলা হবে। এখন গ্যালারিতে বসে ইতিহাসের সাক্ষী হতে পারার সুযোগ থাকায় দর্শকরা উত্তেজনায় ফুটছেন। "পাঞ্জাবের মোহালিতে হতে চলা এই ম্যাচে দর্শকরা স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন।
রাজ্য ক্রিকেট এসোসিয়েশনগুলি সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে মাঠে দর্শক ঢোকানোর সিদ্ধান্ত নিয়েছে। আমি পাঞ্জাব ক্রিকেট এসোসিয়েশনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন এই ঐতিহাসিক ম্যাচ দর্শকরা মাঠে বসেই উপভোগ করবেন।" - এদিন জানিয়েছেন BCCI সম্পাদক। তিনি আরও জানিয়েছেন - "ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমরা সীমিত ওভারের সিরিজ দর্শকহীন মাঠেই করেছি। কিন্তু বর্তমানে সারাদেশেই কোভিড সংক্রমন নিম্নগামী। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং পরিস্থিতি বিশ্লেষণ করে বুঝেছি, মাঠে দর্শক ঢোকানোয় কোনও বাধা নেই।"
রাজ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশিকা অনুসারে কলকাতা ও ধর্মশালায় দর্শকরা মাঠে ঢোকার অনুমতি পেয়েছিলেন। তবে উত্তরপ্রদেশে নির্বাচনের কারণে দর্শকহীন মাঠেই ম্যাচ হয়েছিল। "BCCI ৫০% দর্শক ঢোকানোর অনুমতি দিয়েছে। অরুন ধমল (BCCI কোষাধ্যক্ষ) আমাদের ডেকে বলেছেন যে ৫০% দর্শক স্টেডিয়ামে ঢুকতে পারবেন এবং সেই অনুযায়ীই আমরা প্রস্তুতি নিচ্ছি "- এদিন জানালেন PCA কোষাধ্যক্ষ আর পি সিংলা।
We hate spam as much as you do