Tranding

12:15 PM - 22 Mar 2026

Home / Sports / আইপিএলে কোথাও ঠাঁই পেলেন না, তবে কী শেষের শুরু রায়নার?

আইপিএলে কোথাও ঠাঁই পেলেন না, তবে কী শেষের শুরু রায়নার?

আইপিএলের ইতিহাসে এই প্রথমবার সুরেশ রায়নাকে কোনও ফ্রাঞ্চাইজি তাদের স্কোয়াডে রাখল না। গতবার সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হওয়া আইপিএলে তিনি স্বেচ্ছায় সরে দাঁড়ান ব্যক্তিগত কারণ দেখিয়ে। তাই এই নিয়ে দ্বিতীয়বার তিনি আইপিএল খেলছেন না।

আইপিএলে কোথাও ঠাঁই পেলেন না, তবে কী শেষের শুরু রায়নার?

আইপিএলে কোথাও ঠাঁই পেলেন না, তবে কী শেষের শুরু রায়নার?

তাঁকে মিস্টার আইপিএল বলে ক্রিকেট দুনিয়া চেনে। ভারতের হয়ে জিতেছেন বিশ্বকাপ। আইপিএলে বিশেষ করে চেন্নাইয়ের হয়ে তাঁর মারকাটারি ব্যাটিং ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে এখনও অমলীন। কিন্তু প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও বিডিংএর ফাইনাল রাউন্ডে কোনও ফ্রাঞ্চাইজি তাঁকে নিল না।

আইপিএলের ইতিহাসে এই প্রথমবার সুরেশ রায়নাকে কোনও ফ্রাঞ্চাইজি তাদের স্কোয়াডে রাখল না। গতবার সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হওয়া আইপিএলে তিনি স্বেচ্ছায় সরে দাঁড়ান ব্যক্তিগত কারণ দেখিয়ে। তাই এই নিয়ে দ্বিতীয়বার তিনি আইপিএল খেলছেন না।

এখানে উল্লেখযোগ্য যে রায়নার বেস প্রাইস ২ কোটি টাকা ধার্য হয়েছিল। মেগা অকশনের প্রথম দিন তিনি আনসোল্ড থাকায় ক্রিকেটপ্রেমীরা বিশেষ করে চেন্নাইয়ের সমর্থকরা আশা করেছিলেন যে তাদের 'ব্লু আয়েড' বয়কে দ্বিতীয় দিনে  অন্তত তাঁদের ফ্রাঞ্চাইজি নিয়ে নেবে। কিন্তু বাস্তবে আর সেটা হয়নি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর খুব বেশি ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা যায়নি রায়নাকে। তাই বিশেষজ্ঞদের মতে ম্যাচ প্রাকটিসের অভাবই তাঁকে এই আইপিএলে ব্রাত্য করে রাখল।
সুরেশ রায়না হচ্ছেন আইপিএলের কিংবদন্তীদের মধ্যে একজন। আইপিএলের ইতিহাসে ২০৪ ম্যাচে ৫৫২৮ রয়েছে তাঁর ঝুলিতে। তাঁর আগে রয়েছেন কেবল তিনজন : বিরাট কোহলি (৬২৮৩), শিখর ধাওয়ান (৫৭৮৪) এবং রোহিত শর্মা (৫৬১১)।

শর্ট বলে তাঁর দুর্বলতা থাকা সত্ত্বেও তিনি বিশ্বের সেরা বোলারদের সেরা ডেলিভারী মাঠের বাইরে আছড়ে ফেলেছেন বার বার। তাঁর অগুনতি ইনিংস সমর্থকদের স্মৃতিকোঠায় এখনও অমলীন। তাই এক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে বিশ্বের তাবড় বোলারদের ত্রাস হয়ে ওঠা মিস্টার আইপিএলের এই ট্র্যাজিক এন্ড অনেকেই মন থেকে মেনে নিতে পারছেন না। সেই তালিকায় তাঁর জাতীয় দলের সতীর্থ থেকে চেন্নাইয়ের সতীর্থ, অনেকেই রয়েছেন। চোখের জলেই বিদায় নিতে হল আইপিএলের পোস্টার বয়কে।
 
Your Opinion

We hate spam as much as you do