বৃহস্পতিবার রাতে আরও এক বার মুখোমুখি হন বাবর এবং সৌরভ। সেই ম্যাচে বাবর ৪৩ বলে ৪৪ রান করেন। কিন্তু দলকে জেতাতে পারেননি। বাঁহাতি পেসার সৌরভ জেতালেন দলকে। আমেরিকার জার্সিতে পাকিস্তানের বিরুদ্ধে তিনি ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ২ উইকেট। সুপার ওভারে ১৩ রান দিয়ে নেন একটি। তাতেই ম্যাচ জিতে নেয় আমেরিকা।
"ভারতের" সৌরভ আমেরিকা দলের হয়ে হারালেন পাকিস্তানকে
০৭ জুন ২০২৪
২০১০ সালের সৌরভ নেত্রাভলকর ছিলেন ভারতীয় দলে। সেই সময় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলছেন তিনি। ২০১০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলেন সৌরভ। সে বার পাকিস্তানের বিরুদ্ধে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল ভারত। পাকিস্তান দলে ছিলেন বাবর আজ়ম। ১৪ বছর পর সেই বাবরের দলকেই হারিয়ে দিলেন সৌরভ। এ বার তিনি আমেরিকার দলে।
১৪ বছর আগে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে ছিলেন লোকেশ রাহুল, সন্দীপ শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, জয়দেব উনাদকটের মতো ক্রিকেটারেরা। সেই দলেই ছিলেন সৌরভ। ২৩ ওভারে মাত্র ১১৪ রান করেছিল ভারতের সেই দল। পাকিস্তানের হয়ে ওপেন করেছিলেন বাবর। ১০ বলে ৬ রান করে ১৬ বছরের বাবর সে দিন দাগ কাটতে পারেননি। কিন্তু তাঁর দল জিতেছিল।
বৃহস্পতিবার রাতে আরও এক বার মুখোমুখি হন বাবর এবং সৌরভ। সেই ম্যাচে বাবর ৪৩ বলে ৪৪ রান করেন। কিন্তু দলকে জেতাতে পারেননি। বাঁহাতি পেসার সৌরভ জেতালেন দলকে। আমেরিকার জার্সিতে পাকিস্তানের বিরুদ্ধে তিনি ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ২ উইকেট। সুপার ওভারে ১৩ রান দিয়ে নেন একটি। তাতেই ম্যাচ জিতে নেয় আমেরিকা।
We hate spam as much as you do