আগামী ৪ আগষ্ট ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ভারতের। এটাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ। তার আগে আগামী ২০ থেকে ২২ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।
ভারতীয় ক্রিকেট দলে দুজন কোভিড পজিটিভ, টেষ্ট সিরিজের আগে বিপত্তি
ভারতীয় ক্রিকেট টিমে করোনা পজিটিভ (Coronavirus)। ইংল্যান্ড সফরে থাকা ২৩ সদস্যের ভারতীয় দলের ২ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলে সূত্রের খবর। তবে, ওই দুই ক্রিকেটারই এখন সুস্থ। তাঁদের মধ্যে একজনের করোনা রিপোর্ট ইতিমধ্যেই নেগেটিভ এসেছে। অপরজনের করোনা পরীক্ষা হবে আগামী ১৮ জুলাই। ওই দুই ক্রিকেটারকে ইতিমধ্যেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
আসলে, ইংল্যান্ডে এখন আর সেভাবে করোনা বিধি মানা হচ্ছে না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (World Test Championship) ফাইনালের পর ভারতীয় দলকেও ছুটি দেওয়া হয়েছিল।
টিম ইন্ডিয়ার সদস্যরা প্রায় ২ সপ্তাহ নিজেদের মতো করে ছুটি কাটিয়েছেন। তার ফলে এদের মধ্যে উপসর্গহীন সংক্রমণ হচ্ছে। বিসিসিআইয়ের এক কর্তা সংবাদসংস্থাকে জানিয়েছেন, 'সৌভাগ্যবশত এখন আর চিন্তার কোনও কারণ নেই। একজন ক্রিকেটারের করোনা রিপোর্ট ইতিমধ্যেই নেগেটিভ এসেছে। আরেকজনের রবিবার পরীক্ষা হবে। তিনিও উপসর্গহীন। আমরা আশাবাদী যে রবিবার নেগেটিভ রিপোর্টের পর তিনিও ভারতীয় শিবিরে যোগ দিতে পারবেন।'
বোর্ডের (BCCI) ওই কর্তা জানিয়েছেন, অন্য ক্রিকেটারদের নিয়েও আর উদ্বেগের কোনও কারণ নেই। তাঁদের নিয়মিত পরীক্ষা করা হচ্ছে। দলের অন্য কোনও ক্রিকেটার এই মারণ ভাইরাসে আক্রান্ত হননি। তাছাড়া, আক্রান্ত দুই তারকা এখন আইসোলেশনে আছেন। গোটা দলই ফের কঠোর করোনা বিধি পালন করছে। প্রসঙ্গত, আগামী ৪ আগষ্ট ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ভারতের। এটাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ। তার আগে আগামী ২০ থেকে ২২ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। ঠিক সেই প্রস্তুতি ম্যাচের আগে আগে এভাবে দুই তারকার করোনা আক্রান্ত হওয়া ভারতীয় শিবিরের মানসিক সমস্যা তৈরি করতে পারে এই আশংকা থেকেই যাচ্ছে।
We hate spam as much as you do