করোনাকে জয় করে দিল্লির অক্ষর ম্যাচে সুপার সানরাইজার্স হায়দরাবাদ বনাম দিল্লি ক্যাপিটল । ম্যাচ টাই হলেও সুপার ওভারে হায়দরাবাদকে হারায় দিল্লি। চেন্নাই সুপার কিংস, বলা ভালো রবীন্দ্র জাদেজার অলরাউন্ড পারফরম্যান্সের কাছেই আজ মুম্বইয়ে পরাস্ত হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।চেন্নাই সুপার কিংস, বলা ভালো রবীন্দ্র জাদেজার অলরাউন্ড পারফরম্যান্সের কাছেই আজ মুম্বইয়ে পরাস্ত হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।চেন্নাই সুপার কিংস, বলা ভালো রবীন্দ্র জাদেজার অলরাউন্ড পারফরম্যান্সের কাছেই আজ মুম্বইয়ে পরাস্ত হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
দিল্লির অক্ষর আর চেন্নাই এর জাদেজা নজর কেড়ে নিল আজ দুটি ম্যাচে।
করোনাকে জয় করে দিল্লির অক্ষর ম্যাচে সুপার
সানরাইজার্স হায়দরাবাদ বনাম দিল্লি ক্যাপিটল । ম্যাচ টাই হলেও সুপার ওভারে হায়দরাবাদকে হারায় দিল্লি।
সুপার ওভারে বল করার জন্য বাঁহাতি স্পিনার অক্ষরকেই বেছে নেয় দিল্লি। সুপার ওভারে ডেভিড ওয়ার্নার ও উইলিয়ামসনের সামনে মাত্র ৮ রান খরচ করেন অক্ষর।
আইপিএল উদ্বোধনের ঠিক মুখে তাঁর করোনা ধরা পড়ে। সংক্রমণে কাবু হয়ে পড়েন। করোনাকে হারিয়ে সদ্য দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছেন। আর রবিবারই খেললেন এবারের আইপিএলের প্রথম ম্যাচ। মাঠে নেমেই নায়ক অক্ষর পটেল। বল হাতে নিলেন ২ উইকেট। সেই সঙ্গে এবারের টুর্নামেন্টের প্রথম সুপার ওভারে দুরন্ত বোলিং করে দিলেন মাত্র ৮ রান। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দিল্লির রুদ্ধশ্বাস জয়ের অন্যতম নায়ক বাঁহাতি স্পিনার অক্ষর পটেল।
খুব বেশি রান ওঠার নজির নেই চেন্নাইতে এই চিপক স্টেডিয়ামে । আইপিএলের ইতিহাসে এই মাঠে প্রথমে ব্যাট করে গড় স্কোর ১৬৩। শেষ তিনটি ম্যাচে প্রথম ব্যাট করা দল ১৪০ রানও তুলতে পারেনি। তবে স্লো উইকেটেও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ব্যাট করে দিল্লি ভাল রান তোলে। নির্ধারিত ২০ ওভারে দিল্লি তোলে ৪ উইকেটে ১৫৯ রান। ওপেন করেন পৃথ্বী। ৩৯ বলে ৫৩ রান করেন মুম্বইয়ের এই ক্রিকেটার। তাঁর ইনিংসে ছিল ৭ চার ও একটি ছক্কা। ২৬ বলে ২৮ রান করে আউট হন শিখর ধবন। অধিনায়ক ঋষভ পন্থ ২৭ বলে ৩৭ রান করেন। শেষের দিকে চালিয়ে খেলে ২৫ বলে ৩৪ রান করেন স্টিভ স্মিথ। হায়দরাবাদ বোলারদের মধ্যে ৪ ওভারে ৩১ রানে ২ উইকেট সিদ্ধার্থ কৌলের। ৩১ রানে ১ উইকেট রশিদ খানের। কোনও উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২১ রান দেন জগদীশা সুচিথ।
ব্যাট করতে নেমে শুরুতেই ডেভিড ওয়ার্নার ৬ রানে রান আউট হয়ে যান। তবে ব্যাট হাতে পাল্টা লড়াই শুরু করেন জনি বেয়ারস্টো ও কেন উইলিয়ামসন। ১৮ বলে ৩৮ রান করে বেয়ারস্টো ফিরলেও লড়াই চালান উইলিয়ামসন। ৫১ বলে ৬৬ রানে অপরাজিত ছিলেন তিনি। তবে শেষ দিকে ম্যাচে নাটকীয়তা আনেন জগদীশা সুচিথ। ৭ উইকেট পড়ে গিয়েছে, শেষ ওভারে বাকি ১৬ রান। সুচিথ ৬ বলে ২টি চার ও একটি ছক্কা মেরে ১৪ রান করেন। ১৫ রান তোলে হায়দরাবাদ। ম্যাচ গড়ায় সুপার ওভারে। অক্ষর ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ২ উইকেট নেন।
সুপার ওভারে বল করার জন্য বাঁহাতি স্পিনার অক্ষরকেই বেছে নেয় দিল্লি। সুপার ওভারে ডেভিড ওয়ার্নার ও উইলিয়ামসনের সামনে মাত্র ৮ রান খরচ করেন অক্ষর। সুপার ওভারের একেবারে শেষ বলে সেই রান তুলে দেয় দিল্লি। ম্যাচ টাই হলেও সুপার ওভারে হায়দরাবাদকে হারায় দিল্লি। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের দু নম্বরে উঠে এল দিল্লি। ম্যাচের সেরা হয়েছেন পৃথ্বী।
----------
চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ।
আইপিএলে প্রথম হারেই শাস্তি বিরাটের, তবে জাদেজার সেরা দিনে পেলেন স্বস্তি
চেন্নাই সুপার কিংস, বলা ভালো রবীন্দ্র জাদেজার অলরাউন্ড পারফরম্যান্সের কাছেই আজ মুম্বইয়ে পরাস্ত হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টানা চারটি ম্যাচ জেতা বিরাট কোহলির দলের বিজয়রথ থামাল মহেন্দ্র সিং ধোনির দল। প্রতিশোধের জন্য অবশ্য ইডেনে ডার্বির অপেক্ষা করতে হবে আরসিবি-কে। প্রথম হার, সেই সঙ্গে এবার শাস্তির মুখেও পড়লেন বিরাট কোহলি।
স্লো ওভার রেটের দায়ে ১২ লক্ষ টাকা জরিমানা ধার্য হয়েছে বিরাট কোহলির। তাঁর দল এবারের আইপিএলে এই প্রথম স্লো ওভার রেটের ফাঁদে পড়ায় জরিমানা দিয়েই বেঁচে যাবেন আরসিবি অধিনায়ক। তবে নিয়ম অনুযায়ী সতর্ক থাকতে হবে আগামী দুটি ম্যাচে। ফের একই অপরাধ হলে দুই থেকে চার ম্যাচ নির্বাসিত হতে হবে বিরাটকে।
তবে এদিন হারলেও বিরাট খুশি রবীন্দ্র জাদেজার ব্যাটিং বোলিং আর ফিল্ডিং দেখে । অস্ট্রেলিয়া সফরে চোট পাওয়ার পর থেকে তাঁকে আমরা পাইনি। তবে আর দুই মাস পরেই ভারতীয় দলের খেলা শুরু হবে। তিন বিভাগেই জাদেজার এদিন যে ফর্ম দেখা গেল তা শুধু চেন্নাই সুপার কিংস নয়, ভারতীয় দলের পক্ষেও খুব ভালো খবর। দলের অলরাউন্ডারকে সেরা ফর্মে দেখতে সব অধিনায়কই চাইবেন।
জাদেজার প্রশংসা করেছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। এদিন ব্যাট হাতে ঝোড়ো ৬৯ রান করে ম্যাচের মোড় ঘোরানোর পর বল হাতে তিনটি উইকেট নেন জাদেজা, একটি রান আউটও করেন। সিএসকে অধিনায়ক ধোনি বলেন, জাদু এমন একজন ক্রিকেটার যিনি একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। গত কয়েক বছর ধরে জাদেজার ব্যাটিংয়েও উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় আমরা চাই তাঁকে আরও বেশি সময় দিতে, বেশি বল খেলার সুযোগ দিতে। বাঁহাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে এমনিতেই বোলারদের ছন্দ ধরে রাখতে সমস্যা হয়। সেই ফায়দা পুরোপুরি তুলতে সক্ষম হয়েছেন জাদেজা।
জাদেজা নিজে বলছেন ক্রিকেট মাঠে এটিই তাঁর সেরা দিন। ম্যাচের সেরার পুরস্কার নিয়ে জাড্ডু বলেন, ফিটনেস, স্কিল-সহ কঠোর পরিশ্রমের জন্যই এমন পারফরম্যান্স করতে পেরে ভালো লাগছে। এটিই আমার জীবনে সেরা দিন। ভালো অলরাউন্ডার হতে সব বিভাগেই ভালো করতে হয়। অনুশীলনে একদিন স্কিলওয়ার্ক করি, তার পরদিন ট্রেনিং করে তৃতীয় দিন ফিটনেসে জোর দিই, এটাই আমার রুটিন।
We hate spam as much as you do