Tranding

08:20 AM - 22 Mar 2026

Home / Sports / স্পেন সাত গোলের জয় দিয়ে শক্তিশালী অভিযান শুরু করল

স্পেন সাত গোলের জয় দিয়ে শক্তিশালী অভিযান শুরু করল

আগাগোড়াই দাপুটে ফুটবল খেলে স্পেন। তার ফাঁকে কয়েকটা সুযোগ তৈরি করে কোস্টারিকা। কিন্তু গোল করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। ৭৪ মিনিটে পঞ্চম গোল গাভির। পাঁচ গোল হয়ে যাওয়ার পরও থামেনি স্পেন। শেষলগ্নে জোড়া গোল। ৯০ মিনিটে সোলের ৬-০ করেন। পরিবর্ত ফুটবলার হিসেবে নেমেই স্কোরশিটে নাম তোলেন মোরাতা। অ্যাডেড টাইমে সাত নম্বর গোলটি করেন। চলতি বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে এই নজির ছিল ইংল্যান্ডের। কাতার বিশ্বকাপের দ্বিতীয় দিন ইরানকে ৬-২ গোলে হারায় হ্যারি কেনরা।

স্পেন সাত গোলের জয় দিয়ে শক্তিশালী  অভিযান শুরু করল

স্পেন সাত গোলের জয় দিয়ে শক্তিশালী  অভিযান শুরু করল

বৃহস্পতিবার ২৪ নভেম্বর ২০২২ 

স্পেন - ৭ (তোরেস-২, ওলমো, আসেন্সিও, গাভি, সোলার, মোরাতা)    কোস্টারিকা - ০

সাত সাতটা গোল। বিশ্বমঞ্চে সর্বোচ্চ ব্যবধানে জয়। বুধবার কোস্টারিকার বিরুদ্ধে ৭-০ গোলে জিতল স্পেন। জোড়া গোল করেন ফার্নান্দো তোরেস। বাকি পাঁচ গোলদাতা ওলমো, আসেন্সিও, গাভি, সোলার এবং মোরাতা। আর্জেন্টিনা, জার্মানির পর আরও একটি অঘটনের কি সাক্ষী থাকবে কাতার? ম্যাচ শুরুর আগে এই প্রশ্ন উদ্রেক হয়েছিল। 

কিন্তু প্রথম ম্যাচেই নিজেদের অস্তিত্বের জানান দিলেন লুইস এনরিকের দল। ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর ইউরো কাপ জেতা ছাড়া বড় সাফল্য নেই। স্পেনের সেই স্বর্ণযুগ শেষ। কিন্তু এই দলও যে বাকিদের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট, সেটাই বুঝিয়ে দিলেন তোরেস, জর্ডি আলবারা।‌ স্পেনের সমর্থক শব্দ শিল্প, পাসিং ফুটবল। নিজেদের সেই ধারা ধরে রাখে এনরিকের দল। প্রথমার্ধের শেষে ৩-০ গোলে এগিয়ে যায় স্পেন। দ্বিতীয়ার্ধে আরও চার গোল। সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, তেকাঠির নীচে দাঁড়িয়ে একের পর এক গোল খেলেন কোস্টারিকার অভিজ্ঞ গোলকিপার নাভাস। নব্বই মিনিটের শেষে মাথা নত করে মাঠ ছাড়লেন। 

সাত গোলের শুরুটা হয় ম্যাচের ১১ মিনিটে। ওলমোর গোলে এগিয়ে যায় স্পেন। দশ মিনিটের ব্যবধানে ২-০। জর্ডি আলবার পাস থেকে গোল করেন আসেন্সিও। ৩১ মিনিটে পেনাল্টি থেকে স্পেনের হয়ে তৃতীয় গোল করেন তোরেস। বিরতির আগেই ব্যবধান আরও বাড়ানোর সুযোগ ছিল। কিন্তু মিস করেন আসেন্সিও। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রায়শ্চিত্ত করেন। ৫৪ মিনিটে দলকে ৪-০ তে এগিয়ে দেন।

আগাগোড়াই দাপুটে ফুটবল খেলে স্পেন। তার ফাঁকে কয়েকটা সুযোগ তৈরি করে কোস্টারিকা। কিন্তু গোল করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। ৭৪ মিনিটে পঞ্চম গোল গাভির। পাঁচ গোল হয়ে যাওয়ার পরও থামেনি স্পেন। শেষলগ্নে জোড়া গোল। ৯০ মিনিটে সোলের ৬-০ করেন। পরিবর্ত ফুটবলার হিসেবে নেমেই স্কোরশিটে নাম তোলেন মোরাতা। অ্যাডেড টাইমে সাত নম্বর গোলটি করেন। চলতি বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে এই নজির ছিল ইংল্যান্ডের। কাতার বিশ্বকাপের দ্বিতীয় দিন ইরানকে ৬-২ গোলে হারায় হ্যারি কেনরা। 

Your Opinion

We hate spam as much as you do