ওরেগনে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগের জ্যাভেলিন থ্রোতে রুপো পান নিরজ। চতুর্থ প্রচেষ্টায় ৮৮.১৩ মিটার থ্রো করে দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ থেকে পদক ছিনিয়ে আনেন নিরজ। তখনই তিনি জানান যে চতুর্থ থ্রোয়ের পর তিনি উরুতে ব্যথা অনুভব করছেন।
অলিম্পিক্স গোল্ড নিরজ চোপড়া কমনওয়েলথ গেমসে থাকছেন না
বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ চলাকালীন উরুতে চোট পান অলিম্পিক্স এ স্বর্ণ পদকজয়ী নিরজ চোপড়া। সেই চোটের কারণেই এই বছর অনুষ্ঠিত হতে চলা কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন নিরজ চোপড়া। প্রসঙ্গত, ওরেগনে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগের জ্যাভেলিন থ্রোতে রুপো পান নিরজ। চতুর্থ প্রচেষ্টায় ৮৮.১৩ মিটার থ্রো করে দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ থেকে পদক ছিনিয়ে আনেন নিরজ।
তখনই তিনি জানান যে চতুর্থ থ্রোয়ের পর তিনি উরুতে ব্যথা অনুভব করছেন। "ফোর্থ থ্রো আরও আগে যেতে পারত। কিন্তু উরুতে ব্যথা অনুভব করায় পরের দুটো আর প্রত্যাশা অনুযায়ী হয়ে উঠল না। আপনারা দেখেছেন, আমার উরুতে স্ট্রাপিং ছিল। কাল সকালে বিস্তারিত জানতে পারব। আশা করি এর প্রভাব কমনওয়েলথে পড়বে না...." সেদিন রুপোর মেডেল হাসিল করার পর জানিয়েছিলেন ভারতের সোনার ছেলে।
কিন্তু বিশেষজ্ঞদের আশঙ্কাই শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হল। ফলে আশায় বুক বেঁধে থাকা ভারতীয় ক্রীড়া প্রেমীরা নিরাশ।
We hate spam as much as you do