৮ রানে ৫ উইকেট, হঠাৎ ধসে বড় হার মোস্তাফিজদের ১৮৯ রান, টি-টোয়েন্টির হিসেবে লক্ষ্যটাকে বেশ বড়ই বলা যায়। কিন্তু এভাবে ধসে না পড়লে লড়াইটা তো অন্ততপক্ষে হতো। সেটাও হলো না।
IPL21- চেন্নাই সুপার কিংস ৪৫ রানে জয়ী
৮ রানে ৫ উইকেট, হঠাৎ ধসে বড় হার মোস্তাফিজদের
১৮৯ রান, টি-টোয়েন্টির হিসেবে লক্ষ্যটাকে বেশ বড়ই বলা যায়। কিন্তু এভাবে ধসে না পড়লে লড়াইটা তো অন্ততপক্ষে হতো। সেটাও হলো না। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের কাছে ৪৫ রানের বড় ব্যবধানে হারল রাজস্থান রয়্যালস।
রান তাড়ায় জস বাটলার ভালোই শুরু করেছিলেন। ৩৫ বলে ৪৯ রান করা এই ব্যাটসম্যান যখন ক্রিজে ছিলেন, ১১ ওভার শেষে রাজস্থান রয়্যালসের রান ছিল ২ উইকেটে ৮৭। লড়াইয়ে বেশ ভালোভাবেই ছিল মোস্তাফিজদের দল রাজস্থান ।
কিন্তু বাটলার আউট হওয়ার পরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রাজস্থানের ইনিংস। ২ উইকেটে ৮৭ থেকে এক ঝটকায় ৭ উইকেটে ৯৫ রানে পরিণত হয় দলটি। অর্থাৎ ৮ রান তুলতে হারায় ৫ উইকেট। মুখ থুবড়ে পড়ার মত অবস্থা ।
আর কিছুই করা সম্ভব হয় নি সঞ্জু স্যামসনের দলের। রাহুল তেয়াতিয়া (১৫ বলে ২০) আর জয়দেব উনাদকাত (১৭ বলে ২৪) এরা শুধুমাত্র পরাজয়ের ব্যবধানই একটু কমিয়েছেন। শেষ ওভারের দ্বিতীয় বলে উনাদকাত আউট হওয়ার পর বাকি চার বল টিকে দলের অলআউট হওয়া ঠেকিয়েছেন মোস্তাফিজ। ৯ উইকেটে ১৪৩ রানে থেমেছে রাজস্থানের ইনিংস।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমেছিল চেন্নাই সুপার কিংস। দলের ব্যাটসম্যানরা সবাই গুরুত্ব দিয়ে খেলার চেষ্টা করেছেন। তাতেই ৯ উইকেটে ১৮৮ রানের বড় সংগ্রহ গড়ে ফেলে চেন্নাই।
বোলিংয়ে নেমে প্রথম তিন ওভারে উইকেটের দেখা পায়নি রাজস্থান। এমতাবস্থায় ইনিংসের চতুর্থ ওভারে মোস্তাফিজকে আক্রমণে আনেন দলের অধিনায়ক সঞ্জু স্যামসন। বল হাতে নিয়েই অধিনায়কের মুখে হাসি ফোটান কাটার মাস্টার।
ওভারের প্রথম চার বলে দেন তিন রান। পঞ্চম বলেই উইকেট মোস্তাফিজের। বাঁহাতি পেসারের স্লোয়ার ডেলিভারি মিডঅনে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন রিতুরাজ গোয়াকঁদ। পরের বলটিও ডট নেন ফিজ।
পাওয়ার প্লে’র পর সপ্তম ওভারে এসে অবশ্য কিছুটা খরুচে ছিলেন মোস্তাফিজ। মঈন আলির এক ছক্কা আর চারে ১৩ রান দেন তিনি। এরপর ১৬তম ওভারে এসে আবারও নিয়ন্ত্রিত বোলিং। এবার তার ওভার থেকে আসে মাত্র ৬ রান। ৩ ওভারে ২২ রানে ফিজের ছিল ১ উইকেট।
দারুণ বোলিং করা টাইগার পেসারকে মজুদ রেখে দেন রাজস্থান দলপতি, শেষ ওভারের জন্য। শেষ ওভারে এসে মোস্তাফিজ দিয়েছেন ১৫ রান।
চেন্নাইয়ের ব্যাটসম্যানদের মধ্যে কেউই চল্লিশ করতে পারেননি।
স্কোর ---
চেন্নাই সুপার কিংস : ২০ ওভারে ১৮৮/৯ (রুতুরাজ গাইকঁদ ১০, ফ্যাফ ডু প্লেসিস ৩৩, মঈন আলি ২৬, সুরেশ রায়না ১৮, আম্বাতি রাইডু ২৭, এমএস ধোনি ১৮, ডোয়াইন ব্রাভো ২০; চেতন সাকারিয়া ৩/৩৬, ক্রিস মরিস ২/৩৩, মোস্তাফিজুর রহমান ১/৩৭)
রাজস্থান রয়্যালস : ২০ ওভারে ১৪৯/৯ (জস বাটলার ৪৯, মানান ভোহরা ১৪, সঞ্জু স্যামসন ১, শিভাম দুবে ১৭, ডেভিড মিলার ২, রিয়ান পরাগ ৩, রাহুল তেয়াতিয়া ২০, ক্রিস মরিস ০, জয়দেব উনাদকাত ২৪; স্যাম কুরান ২/২৪, রবীন্দ্র জাদেজা ২/২৮, মঈন আলি ৩/৭)।
ফল : চেন্নাই সুপার কিংস ৪৫ রানে জয়ী।
We hate spam as much as you do