Tranding

04:58 AM - 22 Mar 2026

Home / Sports / ঘরের মাঠে মুম্বইয়ের জয়, তারকা দল নিয়েও হার নাইটদের

ঘরের মাঠে মুম্বইয়ের জয়, তারকা দল নিয়েও হার নাইটদের

কলকাতার হয়ে সর্বোচ্চ রান অঙ্গকৃষ রঘুবংশীর। ১৬ বলে ২৬ করেন তিনি। শেষে নেমে রামনদীপ করেন ১২ বলে ২২ রান। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সুযোগ পেয়ে মনীশ পাণ্ডে করেন ১৯ রান। তবে অশ্বিনীর দাপটে ম্লান সকলেই। প্রথম ভারতীয় বোলার হিসেবে আইপিএল অভিষেকেই নিলেন ৪ উইকেট

ঘরের মাঠে মুম্বইয়ের জয়, তারকা দল নিয়েও হার নাইটদের

ঘরের মাঠে মুম্বইয়ের জয়, তারকা দল নিয়েও হার নাইটদের


31 Mar 2025

 

ঘরের মাঠে জয়ের মঞ্চ গড়ে দিয়েছিলেন মুম্বইয়ের পেসাররা। অভিষেক ম্যাচেই চার উইকেট নিয়ে নজর কেড়েছেন তরুণ পেসার অশ্বিনী কুমার। সঙ্গ দিয়েছিলেন ট্রেন্ট বোল্ট, দীপক চাহাররা। প্রথমে ব্যাট করে মাত্র ১১৬ রানে গুটিয়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের ইনিংস। কম রানের এই টার্গেট তাড়া করতে নেমে সহজেই জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচে একদমই দাগ কাটতে ব্যর্থ কলকাতার বোলাররা। ১২.৫ ওভারেই ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই ইন্ডিয়ান্স। ওপেন করতে নেমে ৬২ রানে অপরাজিত থাকেন রায়ান রিকেলটন। ব্যাটে বলে দাপট দেখিয়ে চলতি আইপিএলে প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স।

টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সেটাকে সঠিক প্রমাণ করলেন মুম্বইয়ের বোলাররা। প্রথম ১০ ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলে কেকেআর।  মুম্বইকে প্রথম ওভারেই সাফল্য এনে দেন ট্রেন্ট বোল্ট। নিখুঁত ইয়র্কারে বোল্ড করেন সুনীল নারিনকে। গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি আউট হলেন শূন্য রানে। ভালো শুরু করেও আউট হয়েছেন রাসেল, নারিন, রামনদীপরা। গড়ে ওঠেনি একটাও বড় পার্টনারশিপ। তাই নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে মাত্র ১১৬ রানে আটকেছে তারা।


কলকাতার হয়ে সর্বোচ্চ রান অঙ্গকৃষ রঘুবংশীর। ১৬ বলে ২৬ করেন তিনি। শেষে নেমে রামনদীপ করেন ১২ বলে ২২ রান। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সুযোগ পেয়ে মনীশ পাণ্ডে করেন ১৯ রান। তবে অশ্বিনীর দাপটে ম্লান সকলেই। প্রথম ভারতীয় বোলার হিসেবে আইপিএল অভিষেকেই নিলেন ৪ উইকেট। অশ্বিনী কুমার নিয়েছেন অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিং, মনীশ পাণ্ডে, এবং আন্দ্রে রাসেলের উইকেট। ম্যাচে তাঁর বোলিং ফিগার ৩ ওভারে ২৪ রানে ৪ উইকেট।


১১৭ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলে মুম্বই। ওপেনিং পার্টনারশিপে ওঠে ৪৬ রান। বড় রান পাননি রোহিত। ১২ বলে ১৩ করে রাসেলের বলে আউট হন। তবে তাতে জয় আটকায়নি মুম্বইয়ের। উইল জ্যাকসকে সঙ্গে নিয়ে জুটি গড়েন আর এক ওপেনার রায়ান রিকেলটন। ৩৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।


দলের ৯১ রানের মাথায় আউট হন উইল জ্যাকস। তিনি করেন ১৬ রান। শেষে নেমে ৯ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন সূর্যকুমার যাদব। রিকেলটন অপরাজিত থাকেন ৪১ বলে ৬২ রানে। ম্যাচের সেরা হয়েছেন অশ্বিনী কুমার। ম্যাচ হেরে পয়েন্ট টেবলের তলানিতে কেকেআর।

Your Opinion

We hate spam as much as you do