Tranding

12:03 PM - 22 Mar 2026

Home / Sports / ২৩বছরের নীরজ চোপড়া জ্যাভলিনে সোনা জয় করে ভারতে ইতিহাস গড়লেন

২৩বছরের নীরজ চোপড়া জ্যাভলিনে সোনা জয় করে ভারতে ইতিহাস গড়লেন

প্রথম থ্রোয়ে নীরজ ৮৭.০৩ মিটার দুরত্বে জ্যাভেলিন ছুঁড়ে প্রথম স্থানটি দখল করে নিয়েছিলেন। এরপর পরবর্তী থ্রোয়ে তিনি নিজের পারফরম্যান্স আরও ভালো করেন। চলতি টোকিয়ো অলিম্পিকে নীরজই প্রথম সোনা জয় করলেন।

২৩বছরের নীরজ চোপড়া জ্যাভলিনে সোনা জয় করে ভারতে ইতিহাস গড়লেন

২৩বছরের নীরজ চোপড়া জ্যাভলিনে সোনা জয় করে ভারতে ইতিহাস গড়লেন

টোকিয়ো অলিম্পিকে সোনা জয় করলেন ভারতের নীরজ চোপড়া। চলতি অলিম্পিকে এই প্রথম তিনি সোনা জয় করলেন। এই প্রথমবার অ্যাথলেটিক্সে সোনা জয় করল ভারত। ইতিপূর্বে অলিম্পিকে ভারতের হয়ে সোনা জয় করেছিলেন অভিনব বিন্দ্রা।


 প্রথম থ্রোয়ে নীরজ ৮৭.০৩ মিটার দুরত্বে জ্যাভেলিন ছুঁড়ে প্রথম স্থানটি দখল করে নিয়েছিলেন। এরপর পরবর্তী থ্রোয়ে তিনি নিজের পারফরম্যান্স আরও ভালো করেন। চলতি টোকিয়ো অলিম্পিকে নীরজই প্রথম সোনা জয় করলেন। এই নিয়ে ভারতের ঝুলিতে এল মোট সাতটি পদক। এরমধ্যে একটা সোনা, দুটো রুপো এবং চারটে ব্রোঞ্জ পদক রয়েছে।

পরের রাউন্ডে নীরজ ৮৭.৫৮ মিটার দুরত্বে জ্যাভেলিন থ্রো করেন। আর সেই সঙ্গে সোনার পদকটিও নিশ্চিত করে ফেলেন। ভারতীয় অ্যাথলেটিক্সদের মধ্যে নীরজই অলিম্পিকের আসরে প্রথম পদক জয় করেছেন।


নীরজের এই সাফল্যে যারপরনাই উচ্ছ্বসিত হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। তিনি দেশের এই 'সোনার ছেলে'কে ৬ কোটি টাকা পুরস্কার দেওয়ার পাশাপাশি চাকরির প্রতিশ্রুতিও দিয়েছেন।

শুরুর দিকে নীরজকে এই জ্য়াভলিনের জন্য অনেক কষ্টই করতে হয়েছিল। যোগ্য প্রশিক্ষণ তিনি পাননি। মাত্র সাত হাজার টাকার জ্যাভলিন নিয়ে শুরু করেন। এমনকী, ইউটিউব দেখেই তিনি প্রথমে শেখার চেষ্টা করেন। সেই পরিশ্রমের ফল অবশেষে তিনি পেলেন। টোকিয়ো অলিম্পিকে সোনা জয় তাঁর সেই শুরুর জীবনেরই সাক্ষী থাকবে।

 

Your Opinion

We hate spam as much as you do