১৭৭০ সালে ব্রিটিশ অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুক সম্পূর্ণ প্রণালীটি আবিষ্কার করেন এবং তার নামে এই প্রণালীর নামকরণ করা হয়। এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল করা খুবই কঠিন। ইংলিশ চ্যানেল জয়ী সায়নী এবার কুক প্রণালী জয়ী।
কালনার বঙ্গকন্যা সায়নীর কুক প্রনালী জয় ! স্পনসর না পাওয়ার ক্ষোড
3 Apr 2024,
কদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল বলেছিলেন বাঙালির কিছু হবে না তারা শ্রেফ মদ এবং সিগারেটই ব্যস্ত। ঠিক তার কয়েকদিন পরেই এক বাংলার মেয়ে সায়নী দাস নিউজিল্যান্ডের কুক প্রণালী সাঁতার কেটে পার হয়ে গেলেন। ২৯.৫ কিলোমিটার সাঁতার কাটলেন ১১ ঘণ্টা ৫১ মিনিটে। এক অবিস্মরণীয় কৃতিত্বের অধিকারী সায়নি ক্ষোভ প্রকাশ করলেন মাসখানেক আগে নিউজিল্যান্ডে গিয়ে ওই আবহাওয়ার সাথে মানানসই করতে পারলে শরীরটা সুস্থ থাকতো। কিন্তু স্পন্সর ছিল না বলে তিনি যেতে পারেননি
১৭৭০ সালে ব্রিটিশ অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুক সম্পূর্ণ প্রণালীটি আবিষ্কার করেন এবং তার নামে এই প্রণালীর নামকরণ করা হয়। এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল করা খুবই কঠিন। ইংলিশ চ্যানেল জয়ী সায়নী এবার কুক প্রণালী জয়ী।
সায়নীর পিতা রাধেশ্যাম দাস সিপিআইএমের শিক্ষক সংগঠনের নেতা। অভিযোগ, তৃণমূল নানা ভাবে সায়নীকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। সেই বিতর্ক বড় আকার নেয়। তবে ইংলিশ চ্যানেল জয়ের পর সায়নীকে সংবর্ধনা দেন স্থানীয় তৃণমূল বিধায়ক। কিন্তু বিতর্কটা থেকে গেছে।
সায়নীর সাগর জয়:
(১) ২০১৭ সালে ইংলিশ চ্যানেল ২০১৮ সালে অস্ট্রেলিয়ার রটনেস্ট এবং ২০১৯ সালে আমেরিকার ক্যাটালিনা চ্যানেল জয় করেন।
(২) ২০২২ সালের এপ্রিল মাসের শেষের দিকে কালনার সায়নী হাওয়াই দ্বীপপুঞ্জের মলকাই চ্যানেল জয় করেন। ৪৪ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পার হতে তার সময় লাগে ১৯ ঘন্টা ১০ মিনিট।
(৩) এবারে সায়নী নিউজিল্যান্ডের কুক স্ট্রেইট চ্যানেল জয় করলেন।
স্রেফ মনের জোরে প্রায় অসম্ভবকে সম্ভব করলেন বাংলার জলকন্যা। সপ্তসিন্ধু জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন সায়নী দাস। তাঁর মুকুটে এবার সাফল্যের পালক কুক প্রণালী।
বরফ শীতল উত্তাল সমুদ্রে সাড়ে ২৯ কিমি পথ ১১ ঘণ্টা ৫১ মিনিটে সাঁতরে অসুস্থ হয়ে পড়েন সায়নী। সাঁতার কাটার সময়ে সমুদ্রে বৃষ্টির মুখে পড়তে হয় তাঁকে। বড় বড় ঢেউ আছড়ে পড়তে থাকে তাঁর শরীরে। এত ঢেউ যে ফিনিশিং পয়েন্ট বুঝতে অসুবিধা হওয়ায় কিছুটা বেশি পথ সাঁতার কাটতে হয় কালনার মেয়েকে। লক্ষ্য কাছে এসেও যেন দূরে সরে যায়। মনে মনে বলতে থাকেন, কত দূর আর কত দূর।
মঙ্গলবার ভারতীয় সময় ৪টে ৫৩ মিনিটে (নিউ জিল্যান্ডে তখন রাত সাড়ে ১২টা) সায়নীকে ফোনে ধরা হলে কোনওরকমে বলেন, ‘এখনও বেশ অসুস্থ বোধ করছি। আগে চারটে চ্যানেল পার করেছি, তবে কুক প্রণালীর মতো এত মানসিক চাপে কখনও পড়তে হয়নি। একটা সময়ে মনে হয়েছিল বোধহয় আর পারলাম না। এ যাত্রা আর হলো না। বিরূপ প্রকৃতির কাছে বুঝি হেরেই গেলাম। কিন্তু শেষ পর্যন্ত মনের জোর, সাহস আর সকলের শুভেচ্ছায় ক্রস করতে পারলাম।’
এর আগে সায়নী জয় করেছেন ইংলিশ চ্যানেল, ক্যাটালিনা (ক্যালিফোর্নিয়া) ও মলোকাই চ্যানেল (হাওয়াই দ্বীপপুঞ্জ)। এবার নিউ জিল্যান্ডের কুক প্রণালী জয়ের ফলে তাঁর সামনে চ্যালেঞ্জ নর্থ চ্যানেল, সুগারু ও জিব্রাল্টার প্রণালী। তা হলেই সায়নীর মাথায় উঠবে সপ্তসিন্ধু জয়ের মুকুট। এদিন সাঁতার শেষ করতে বেশ রাত হয়ে যাওয়ায় জাতীয় পতাকা উড়িয়ে সেলিব্রেশন করতে পারেননি।
বুধবার তা করবেন বলে জানিয়েছেন সায়নী। আগামী ১০ এপ্রিল রাতে তিনি ফিরছেন কলকাতায়। নিউ জিল্যান্ডের উত্তর ও দক্ষিণ দ্বীপকে আলাদা করেছে কুক প্রণালী। একদিকে তাসমান সাগর আর অন্য দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগর। তার মধ্যে সংযোগরক্ষাকারী এই চ্যানেলের দূরত্ব ২২ কিমি। তবে ক্রস কারেন্টের কারণে বহু সময়েই বেড়ে যায় দূরত্ব।
এদিন স্থানীয় সময় সকাল ৮টা ২২ মিনিটে ওয়েলিংটন থেকে শুরু হয় তাঁর যাত্রা। শেষ করেন আরাপাওয়াতে। এদিনের অভিজ্ঞতা তিনি শেয়ার করেন ‘এই সময়’-এর সঙ্গে। বলেন, ‘সকাল ৮ টায় শুরুর কথা। তাই ভোর ৫ টাতেই বাসা থেকে রওনা হয়ে যাই। তখনই ঠান্ডা হাওয়া আর বৃষ্টি পড়ছিল।’ সাঁতার শুরুর পর মা রূপালি দাস মেন বোটে আর বাবা রাধেশ্যাম দাস ছিলেন রাবার বোটে।
বলেন, ‘জল এত ঠান্ডা ছিল যে, কিছুটা যাওয়ার পর শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তার উপর জোয়ারের কারণে বড় বড় ঢেউয়ের বিরুদ্ধে সাঁতার কাটতে বেশ সমস্যা হচ্ছিল। জেলিফিস গায়ে লাগছিল, তবে ওরা বন্ধুর মতো হয়ে গিয়েছে তাই ওটা সমস্যা হয়নি।’ দক্ষিণ মেরুর সঙ্গে নিউ জিল্যান্ডের গড় দূরত্ব সাড়ে তিন হাজার মাইল। ফলে ঠান্ডার সঙ্গে ঢেউ বাড়তি প্রতিকূলতা তৈরি করেছিল।
সায়নী বলেন, ‘ফিনিশিং পয়েন্ট বুঝতে পারছিলাম না। শেষে যে কী ভাবে শেষ করলাম আমি নিজেও জানি না। বেশ কিছুক্ষণ অসুস্থ অবস্থায় ছিলাম। বাসায় ফিরে আলুসেদ্ধ আর ভাত খেয়েছি। এখন দু’তিন দিন পুরোপুরি বিশ্রামে থাকব। কোনও স্পনসর পেলে দু’মাস আগে শীতল আবহাওয়ার কোনও জায়গায় প্রাকটিস করতে পারলে এই সমস্যায় পড়তে হতো না।’
এক সময়ে মেয়েকে নিয়ে চিন্তায় পড়ে যান বাবা রাধেশ্যাম দাস। বলেন, ‘দেখছিলাম, ও আর পারছিল না। জলে দীর্ঘক্ষণ চশমা পরে থাকার কারণে চোখের চারপাশে ইনজুরি হয়েছে। এখন ওকে সুস্থ করে তোলারই কাজ করছি আমরা।’
We hate spam as much as you do