বাংলাদেশের ১৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে পাপুয়া নিউগিনি মাত্র ৯৭ রানে অলআউট হয়ে গেল। ৮৪ রানে প্রতিপক্ষকে হারিয়ে মূলপর্বে সেই সঙ্গে পৌঁছে যাওয়া নিশ্চিত করল টাইগাররা।
উদ্বেগ কাটিয়ে T20-র মূল পর্বে বাংলাদেশ, পাপুয়া নিউগিনি মাত্র ৯৭রানে অল ডাউন
newscopes.in ২১শে অক্টোবর
বাংলাদেশ: ১৮১/৭
পাপুয়া নিউগিনি: ৯৭/১০
আল আমিরাত স্টেডিয়ামে বাংলাদেশ তিন উইকেট বাকি থাকতেই ১৮১ রান করতে পারল। ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স উপহার দিলেন সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ। দুজনে যথাক্রমে ৪৬ এবং ৫০ রানের ইনিংসে দলকে ১৮১/৭-এ পৌঁছে দেন নির্ধারিত ২০ ওভারে। তবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভাল হয়নি। প্রথম ওভারেই আউট হয়ে যান ওপেনার মহম্মদ নঈম। এরপরে লিটন দাস (২৯) এবং সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে ৫০ রানের পার্টনারশিপ গড়ে যান।
পাপুয়া নিউগিনি কিছুক্ষণের মধ্যেই ম্যাচে আবার ফিরে আসে লিটন দাস এবং মুশফিকুর রহিমকে আউট করে। ১১ ওভার শেষে বাংলাদেশ ৭২/৩ ছিল। সাকিব এরপরে ৪৬ রানের ইনিংস খেলে ১৪তম ওভারে আউট হয়ে যান। তবে টাইগারদের ইনিংসের স্পিরিট ধরে রাখেন মাহমুদুল্লাহ। হাফসেঞ্চুরি করে দলকে ১৮০ প্লাস স্কোরে পৌঁছে দেন। শেষদিকে আফিফ হোসেন এবং মহম্মদ সাইফুদ্দিনও যথাক্রমে ২১ এবং ১৯ রানের ইনিংসে দলকে সহায়তা করে যান
বাংলাদেশের ১৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে পাপুয়া নিউগিনি মাত্র ৯৭ রানে অলআউট হয়ে গেল। ৮৪ রানে প্রতিপক্ষকে হারিয়ে মূলপর্বে সেই সঙ্গে পৌঁছে যাওয়া নিশ্চিত করল টাইগাররা।
বাংলাদেশের বিশাল টার্গেট তাড়া করতে নেমে পাপুয়া নিউগিনি ৪ উইকেট চলে যায় । স্কোর হয়ে যায় ১৭/৪। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারল না । মাত্র ৯৭ রানে খতম হয়ে যায় পাপুয়া নিউগিনির ইনিংস। বল হাতে মাত্র ৯ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করেন সাকিব আল হাসান। দুটো করে উইকেট নিয়েছেন মহম্মদ সাইফুদ্দিন এবং তাসকিন আহমেদ।
।
We hate spam as much as you do