এই ঘটনায় ভারতীয় সাঁতারের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া তীব্র ভাষায় নিন্দা করেছে। কিছুদিন আগেই ছয়জন যুবক এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ করে, তারপর এই ঘটনা। স্বাভাবিক ভাবেই বিজেপি শাসিত কর্নাটকে মহিলাদের নিরাপত্তা প্রশ্নের মুখে। দিল্লীর সাঁতারু, দেশের এক নম্বর ব্রেস্টস্ট্রোকার, অর্জুন পুরস্কার প্রাপ্ত সন্দীপ সেজওয়াল অভিযুক্তদের কড়া শাস্তি দাবি করেছেন।
বাঙালি তরুণী গণধর্ষণের ৫ দিন পর গ্রেপ্তার চার জাতীয় সাঁতারু, কড়া নিন্দা জাতীয় সুইমিং ফেডারেশনের
বাঙালি তরুণীকে গণধর্ষনে অভিযুক্ত চারজন জাতীয় স্তরের সাঁতারুকে আজ গ্রেপ্তার করল বেঙ্গালুরু পুলিশ। একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ধর্ষিতা বাঙালি তরুণী ২৫ তারিখ অভিযুক্তদের বিরুদ্ধে এফ আই আর করেন। অভিযুক্ত চারজন - যোগেশ কুমার, শিব রানা, দেব সরোহা ও রজত কুমার নিউ দিল্লির জাতীয় স্তরের সাঁতারু। তাঁরা বেঙ্গালুরুতে দেশের এক নম্বর সুইমিং কোচ দ্রোনাচার্য্য পুরস্কার প্রাপ্ত নিহার আমিনের কাছে প্রশিক্ষণ নিতে এসেছিলেন। চারজনকেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে রজত কুমারের সাথে আক্রান্ত তরুণীর একটি ডেটিং এপ এ বন্ধুত্ব গড়ে ওঠে। তারপর ২৪ শে মার্চ রজতের সাথে তরুণী একসাথে ডিনার করার উদ্দেশ্যে দেখা করেন। রজত তরুণীকে তাঁদের আবাসনে নিয়ে যান যেখানে বাকি তিনজন আগে থেকেই অপেক্ষা করছিল। তরুণীর অভিযোগ যে চারজনই তাঁকে একে একে ধর্ষণ করেন।
এই ঘটনায় ভারতীয় সাঁতারের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া তীব্র ভাষায় নিন্দা করেছে। কিছুদিন আগেই ছয়জন যুবক এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ করে, তারপর এই ঘটনা। স্বাভাবিক ভাবেই বিজেপি শাসিত কর্নাটকে মহিলাদের নিরাপত্তা প্রশ্নের মুখে। দিল্লীর সাঁতারু, দেশের এক নম্বর ব্রেস্টস্ট্রোকার, অর্জুন পুরস্কার প্রাপ্ত সন্দীপ সেজওয়াল অভিযুক্তদের কড়া শাস্তি দাবি করেছেন। তবে দিল্লির সুইমিং ফেডারেশন এখনও কোনও বিবৃতি দেয়নি।
We hate spam as much as you do