Tranding

03:38 AM - 22 Mar 2026

Home / Sports / প্যারাঅলিম্পিয়াডে আবার ভারতের দুটো পদক, আভানির সোনা যোগেশের রূপো

প্যারাঅলিম্পিয়াডে আবার ভারতের দুটো পদক, আভানির সোনা যোগেশের রূপো

শুটিংকেই পাখির চোখ করে টোকিওতে ইতিহাস গড়ে ফেলল উনিশ বছরের আভানী। এরপর পুরুষদের এফ৫৬ বিভাগে রুপো জিতলেন যোগেশ কাঠুনিয়া।

প্যারাঅলিম্পিয়াডে আবার ভারতের দুটো পদক, আভানির সোনা যোগেশের রূপো

প্যারাঅলিম্পিয়াডে আবার ভারতের দুটো পদক, আভানির সোনা যোগেশের রূপো


 সোমবার সকালের শুরুটা দুর্দান্ত করেছেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা। মহিলাদের ১০মিটার এয়ার রাইফেলে ইতিহাস সৃষ্টি করে সোনা জিতেছেন আভানি ।


মাত্র নয় বছরের একটা মেয়ে। ২০১২ দুর্ঘটনার কবলে পড়ে মেরুদণ্ড অসার হয়ে যায় আভানী। কঠিন জীবন শুরু সেই সময় থেকেই। স্বপ্ন দেখাও। আর সেই স্বপ্নই তাঁকে টোকিওয় সোনার মঞ্চে তুলে দিল। ২০১৫ সালে খেলার জগতে পা দেওয়া আভানি তীরন্দাজি পছন্দ ছিল। কিন্তু অভিনব বিন্দ্রার আত্মজীবনী তার লক্ষ পাল্টে দেয় । শুটিংকেই পাখির চোখ করে টোকিওতে ইতিহাস গড়ে ফেলল উনিশ বছরের আভানী।
চ্যাম্পিয়ন  অভিনব বিন্দা  টুইট করে ওকে অভিনন্দন জানিয়েছেন 

এরপর পুরুষদের এফ৫৬ বিভাগে রুপো জিতলেন যোগেশ কাঠুনিয়া।
ফাইনালের ষষ্ঠ থ্রো’টিতে এই মরসুমের সেরা দূরত্ব পার করেছিলেন যোগেশ। ৪৪.৩৮ মিটার পার করায় শীর্ষস্থানে ছিলেন বেশ কিছুক্ষণ। তবে ব্রাজিলের প্রতিযোগী ও সান্তোস ডস বাতিস্তা ৪৫.৫৯ মিটারের থ্রো করে যোগেশকে সরিয়ে শীর্ষস্থান দখল করেন। তবে অন্য প্রতিযোগী যোগেশের দূরত্ব ছুঁতে পারেননি। 

Your Opinion

We hate spam as much as you do