Tranding

05:19 AM - 22 Mar 2026

Home / Sports / মোহনবাগানের অসাধারণ ডুরান্ড জয় ! থামছে না সমর্থকদের মধ‍্যে বচসা ! থামাতে আহ্বান

মোহনবাগানের অসাধারণ ডুরান্ড জয় ! থামছে না সমর্থকদের মধ‍্যে বচসা ! থামাতে আহ্বান

১৯ বছর আগের বদলা ডুরান্ডে নিতে সমর্থ হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের ফাইনালে ২০০৪ সালের পরে ফের একবার মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। সেই ম্যাচে প্রায় ৩৮ মিনিট দশ জন ফুটবলারে খেলতে বাধ্য হয় মোহনবাগান। কারণ অনিরুদ্ধ থাপার লাল কার্ড। কিন্তু ১০ জনে খেললেও কিন্তু হাল ছাড়েনি বাগান শিবির।

মোহনবাগানের অসাধারণ ডুরান্ড জয় ! থামছে না সমর্থকদের মধ‍্যে বচসা ! থামাতে আহ্বান

মোহনবাগানের অসাধারণ ডুরান্ড জয় ! থামছে না সমর্থকদের মধ‍্যে বচসা ! থামাতে আহ্বান 

 05 Sep 2023, 

আজও স‍্যোশাল মিডিয়া জুড়ে মোহনবাগান ইষ্টবেঙ্গল সমর্থকদের কথার যুদ্ধ থামছে না। অনেক রাজনৈতিক দলের কর্মীরাও এতে যুক্ত হচ্ছেন। এতে বেশ কিছু নেতৃত্ব বিব্রত হচ্ছেন। কারন বাঙাল বলে ঘটি গাল দিলে দুদিন পরেই ভোট চাইতে যেতে হবে। অনেক যায়গায় রাজনৈতিক না হলেও ঝগড়া চলছে। 

 বড় ম্যাচ ঘিরে উত্তেজনার পরিস্থিতি ময়দানে নতুন নয়। প্রতি ডার্বির পর এমন নানা ঘটনা ঘটে। মাঠে প্লেয়ারদের মধ্যে ঝামেলা হলেও তা দ্রুত মিটে যায়। ডুরান্ড ফাইনালেও দেখা গিয়েছে ম্যাচ চলাকালীন দু-দলের ফুটবলাররা ঝামেলায় জড়ান। ইস্টবেঙ্গল কোচকেও কার্ড দেখানো হয়। কিন্তু ম্যাচ শেষেই পরিস্থিতিটা অন্য। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইস্টবেঙ্গল প্লেয়াররা যখন রানার্স মেডেল নিতে উঠছেন, গার্ড অব অনার দেন মোহনবাগান ফুটবলাররা। একই সৌজন্যতা দেখা যায় ইস্টবেঙ্গলের তরফেও। কিন্তু মাঠের বাইরে সমর্থকদের মধ্যে ঝামেলার রেশ থাকে দীর্ঘ সময়। স্টেডিয়ামের বাইরে গত কালও এমন পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ আরও তৎপরতা দেখালে পরিস্থিতি কি কিছুটা বদলাতে পারতো? সমর্থকরা আক্রান্ত। পুলিশ-প্রশাসনকে জানিয়ে পরিস্থিতি বদলায়নি।

এদিকে লাল-হলুদের তরফে আরও জানানো হয়েছে, আহত ইস্টবেঙ্গল সমর্থকদের চিকিৎসার খরচ বহন করার দায়িত্ব নিচ্ছে ক্লাব। বুধবার ৪টে থেকে ৭টার মধ্যে আহত সমর্থকদের ক্লাবে আসার আহ্বান জানিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। প্রয়োজনে তাঁদের ক্রীড়ামন্ত্রীর কাছেও নিয়ে যেতে পারেন লাল-হলুদ কর্তারা।

১৯ বছর আগের বদলা ডুরান্ডে নিতে সমর্থ হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের ফাইনালে ২০০৪ সালের পরে ফের একবার মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। সেই ম্যাচে প্রায় ৩৮ মিনিট দশ জন ফুটবলারে খেলতে বাধ্য হয় মোহনবাগান। কারণ অনিরুদ্ধ থাপার লাল কার্ড। কিন্তু ১০ জনে খেললেও কিন্তু হাল ছাড়েনি বাগান শিবির।

ম্যাচে ৭১ মিনিটে দিমিত্রি পেত্রাতোসের করা গোলে জয় ছিনিয়ে নেয় তারা। আর এরপরেই বাঁধ ভাঙা উচ্ছাসে মাততে দেখা যায় মোহনবাগান সমর্থকদের। 

২০০৪ সালে ডুরান্ডের ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে হারতে হয়েছিল মোহনবাগানকে। ১৯ বছর বাদে দশ জনের মোহনবাগান সেই হারের বদলা নেয়। এদিন ম্যাচের ৬১ মিনিটে ১০ জনে খেলতে বাধ্য হয় মোহনবাগান। জোড়া হলুদ কার্ড দেখায় রেফারি লাল কার্ড দেখান অনিরুদ্ধ থাপাকে। এরপর থেকেই ম্যাচের শেষ পর্যন্ত দশজনে খেলতে বাধ্য হয় মোহনবাগান দল। ইস্টবেঙ্গল সমর্থকরা তখন ভেবেই ফেলেছিলেন ফাইনালে অতিরিক্ত ফুটবলারের সুবিধার ফলে হয়ত তারা শিরোপা জয় করেই ফেলেছেন।

তাদের সেই আকাশকুসুম ভাবনায় ৭১ মিনিটে আঘাত দেন দিমিত্রি পেত্রাতোস। ম্যাচের একমাত্র গোলটি করে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দেন তিনি। 

Your Opinion

We hate spam as much as you do