Tranding

11:23 PM - 06 May 2026

Home / Sports / অর্জুন প্রাপ্ত দৌড়বিদ হরি চাঁদের জীবনাবসান ! এশিয়ান গেমসে জোড়া সোনাজয়ী

অর্জুন প্রাপ্ত দৌড়বিদ হরি চাঁদের জীবনাবসান ! এশিয়ান গেমসে জোড়া সোনাজয়ী

১৯৮০ অলিম্পিক্সে ম্যারাথনেও অংশ নিয়েছিলেন প্রয়াত দৌড়বিদ। সেভাবে নাচানাচি হয়নি হরি চাঁদকে নিয়ে। অথচ ১৯৭৮ সালের এশিয়ান গেমসে জোড়া সোনা জিতেছিলেন তিনি। এক নম্বর স্থান দখল করেছিলেন ৫০০০ এবং ১০০০০ মিটার রেসে।

অর্জুন প্রাপ্ত দৌড়বিদ হরি চাঁদের জীবনাবসান ! এশিয়ান গেমসে জোড়া সোনাজয়ী

অর্জুন প্রাপ্ত দৌড়বিদ হরি চাঁদের জীবনাবসান ! এশিয়ান গেমসে জোড়া সোনাজয়ী

 

এশিয়ান গেমসে জোড়া  এবংঅলিম্পিক্সে অংশগ্রহণকারী  পাঞ্জাবের হোশিয়ারপুর জেলার ঘোরেওয়া গ্রামের বাসিন্দা তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯।  লম্বা দৌড়ে ভারতে এখনও পর্যন্ত সেরা অ্যাথলিট যাঁরা জন্মেছেন তাঁদের মধ্যে অন্যতম হরি চাঁদ। দুটি অলিম্পিক্সে অংশ নিয়েছিলেন তিনি। মন্ট্রিয়লে ১৯৭৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক্সে ১০,০০০ মিটার রেসে অষ্টম স্থান দখল করেছিলেন হরি চাঁদ। সময় নিয়েছিলেন ২৮.৪৮.৭২ মিনিটে যা ৩২ বছর পর্যন্ত জাতীয় রেকর্ড ছিল। 

 

এরপর ১৯৮০ অলিম্পিক্সে ম্যারাথনেও অংশ নিয়েছিলেন প্রয়াত দৌড়বিদ। সেভাবে নাচানাচি হয়নি হরি চাঁদকে নিয়ে। অথচ ১৯৭৮ সালের এশিয়ান গেমসে জোড়া সোনা জিতেছিলেন তিনি। এক নম্বর স্থান দখল করেছিলেন ৫০০০ এবং ১০০০০ মিটার রেসে। ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য অর্জুন পুরস্কার পেয়েছিলেন হরি চাঁদ।

Your Opinion

We hate spam as much as you do