Tranding

05:06 AM - 22 Mar 2026

Home / Sports / মুকুটহীন ধোনি দুর্দান্ত ! নাইটদের জমকালো বোলিংয়েও মাহির পঞ্চাশ

মুকুটহীন ধোনি দুর্দান্ত ! নাইটদের জমকালো বোলিংয়েও মাহির পঞ্চাশ

নেতৃত্ব ছেড়ে দিয়েছেন দু-দিন আগে। তবু সিএসকের নেতা তিনিই। মহেন্দ্র সিং ধোনি চল্লিশ ছুঁইছুঁই বয়সে এখনও দলের ক্রাইসিস ম্যান। ওয়াংখেড়েতে আরও একবার প্রমাণ হয়ে গেল। নাইটদের ঝাঁঝালো বোলিংয়ের মুখে সিএসকে স্কোরবোর্ডে ২০ ওভারে তুলল মাত্র ১৩১। আর সাত নম্বরে ব্যাট করতে নেমে ধোনির হাফসেঞ্চুরি না থাকলে একশো-ও পেরোয় না চেন্নাই।

মুকুটহীন ধোনি দুর্দান্ত ! নাইটদের জমকালো বোলিংয়েও মাহির পঞ্চাশ

মুকুটহীন ধোনি দুর্দান্ত ! নাইটদের জমকালো বোলিংয়েও মাহির পঞ্চাশ 

টসে জিতে প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। তিন বিদেশিতে দল সাজিয়েছিল নাইট রাইডার্স।

নেতৃত্ব ছেড়ে দিয়েছেন দু-দিন আগে। তবু সিএসকের নেতা তিনিই। মহেন্দ্র সিং ধোনি চল্লিশ ছুঁইছুঁই বয়সে এখনও দলের ক্রাইসিস ম্যান। ওয়াংখেড়েতে আরও একবার প্রমাণ হয়ে গেল। নাইটদের ঝাঁঝালো বোলিংয়ের মুখে সিএসকে স্কোরবোর্ডে ২০ ওভারে তুলল মাত্র ১৩১। আর সাত নম্বরে ব্যাট করতে নেমে ধোনির হাফসেঞ্চুরি না থাকলে একশো-ও পেরোয় না চেন্নাই।

আইপিএলের সূচনা মোটেই ভাল হল না সিএসকের। প্ৰথমে ব্যাট করতে নেমে ডেভন কনওয়ে অথবা রুতুরাজ গায়কোয়াডের ব্যাটে ঝড় উঠবে, এমনটাই ধরে নিয়েছিলেন সিএসকে সমর্থকরা। রুতুরাজ রানের খাতা খোলার আগেই আউট। আর কনওয়ের অবদান মাত্র ৩। রবিন উথাপ্পা এবং আম্বাতি রায়ডু ইনিংসের হাল ধরার চেষ্টা করলেও তা সফল হয়নি। দুজনেই সামান্য সময়ের ব্যবধানে প্যাভিলিয়নে ফেরেন।

উথাপ্পা স্ট্যাম্প আউটে সাজঘরের পথে হাঁটা লাগান। রায়ডু আবার দলের নতুন অধিনায়ক রবীন্দ্র জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝির শিকার হয়ে রান আউট হন। ৫২/৪ হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে শিভম দুবেও আউট হয়ে যান। ৬১/৫ থেকে দলের বিপদ থেকে রক্ষা করার ভার পড়ে প্রাক্তন এবং বর্তমানের কাঁধে। জাদেজা এবং ধোনি শেষমেশ অপরাজিত ৭০ রানের পার্টনারশিপে দলকে ১৩১-এ পৌঁছে দেন।

ধোনি সাত বাউন্ডারি এবং এক ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮ বলে ৫০ করে যান। ক্যাপ্টেন জাদেজা ২৮ বলে ২৬ করে নটআউট থাকেন।

কেকেআর প্ৰথম একাদশ:
অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, স্যাম বিলিংস, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শেলডন জ্যাকসন, উমেশ যাদব, শিভম মাভি, বরুণ চক্রবর্তী

সিএসকে প্রথম একাদশ:
রুতুরাজ গায়কোয়াড, ডেভন কনওয়ে, রবিন উথাপ্পা, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা, ধোনি, শিভম দুবে, মিচেল স্যান্টনার, ডোয়েন ব্যাভো, মিলনে, দেশপান্ডে

Your Opinion

We hate spam as much as you do