Tranding

03:38 AM - 22 Mar 2026

Home / Sports / প্যারালিম্পিক ২০২০ টোকিওর মঞ্চে ভাবিনা প্যাটেলের প্রতি আশা

প্যারালিম্পিক ২০২০ টোকিওর মঞ্চে ভাবিনা প্যাটেলের প্রতি আশা

টোকিও প্যারালিম্পিকে প্রথম ম্যাচ জিতে উচ্ছ্বসিত ভারতীয় প্যাডলার । ম্যাচ শেষে তিনি জানান, এরই সঙ্গে তাঁর আত্মবিশ্বাসও বেড়ে গিয়েছে কয়েক গুণ। অলিম্পিক কিংবা প্যারালিম্পিক, টেবিল টেনিসে ভারতের পদক আসেনি। দেখা যাক ভাবিনা কি করেন!

প্যারালিম্পিক ২০২০ টোকিওর মঞ্চে  ভাবিনা প্যাটেলের প্রতি আশা


প্যারালিম্পিক ২০২০ টোকিওর মঞ্চে  ভাবিনা প্যাটেলের প্রতি আশা 

 
ভারতের অপর প্যাডলার সোনালবেন মানুভাই প্যাটেল গতকাল প্রথম ম্যাচেই হেরে গিয়েছিলেন। টেবিল টেনিসে ক্লাস থ্রি ইভেন্টে চিনের কিয়ান লি-র কাছে ২-৩ হেরেছিলেন সোনালবেন।


 টোকিওর মঞ্চে দুরন্ত প্রত্যাবর্তন ভাবিনার
জিতলেন ভাবিনা। প্যারালিম্পিকে (Paralympics 2020) আশা বাঁচিয়ে রাখলেন প্যাডলার (Paddler) ভাবিনা প্যাটেল (Bhavina Patel)। প্রথম দিনটা খারাপ গেলেও, দ্বিতীয় দিনেই দুরন্ত প্রত্যাবর্তন। নিজস্ব ঢংয়েই দাপুটে প্রত্যাবর্তন ঘটালেন তিনি। হারালেন গ্রেট ব্রিটেনের  প্রতিপক্ষকে।

টেবিল টেনিসের ক্লাস ফোর ইভেন্টে গ্রেট ব্রিটেনের মেগান শ্যাকলেটনকে ৩-১ ব্যবধানে হারালেন ভাবিনা। স্কোরলাইন ১-১ থাকার পর বাকি দুটো গেমে দুরন্ত প্রত্যাবর্তন করেন ভারতীয় প্যাডলার। গত চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে প্যারালিম্পিক অভিযানে হেরে গিয়েছিলেন ভাবিনা । চলতি টোকিও প্যারালিম্পিকে প্রথম ম্যাচ জিতে উচ্ছ্বসিত ভারতীয় প্যাডলার । ম্যাচ শেষে তিনি জানান, এরই সঙ্গে তাঁর আত্মবিশ্বাসও বেড়ে গিয়েছে কয়েক গুণ। অলিম্পিক  কিংবা প্যারালিম্পিক, টেবিল টেনিসে ভারতের পদক আসেনি। দেখা যাক ভাবিনা কি করেন!


ভারতের অপর প্যাডলার সোনালবেন মানুভাই প্যাটেল গতকাল প্রথম ম্যাচেই হেরে গিয়েছিলেন। টেবিল টেনিসে ক্লাস থ্রি ইভেন্টে চিনের কিয়ান লি-র কাছে ২-৩ হেরেছিলেন সোনালবেন। আজ বিকেলে কোরিয়ান প্রতিপক্ষের মুখোমুখি হবেন ভারতীয় প্যাডলার। সোনালবেন মানুভাই আজকের দ্বিতীয় ম্যাচে আপ্রাণ লড়াইয়ে প্রস্তুত।


অলিম্পিকে শরথ কমল, মনিকা বাত্রার ব্যর্থতার মুখ দেখেছেন। তৈরি হয়েছে বিতর্কও। এবার ভাবিনা, সোনালবেনদের হাত ধরে শেষপর্যন্ত ভারতীয় টিটি প্যারালিম্পিক্স থেকে পদক পায় কি না, তার দিকে তাকিয়ে রয়েছে ভারতীয় ক্রীড়ামহল।

 

Your Opinion

We hate spam as much as you do