Tranding

03:55 AM - 21 Jun 2026

Home / Sports / প্রাক্তন অজি তারকা সাইমন্ডস গাড়ি দুর্ঘটনায় মৃত, ক্রিকেট মহলে শোকের ছায়া

প্রাক্তন অজি তারকা সাইমন্ডস গাড়ি দুর্ঘটনায় মৃত, ক্রিকেট মহলে শোকের ছায়া

২০০৮ সালে হরভজন সিংহের সাথে মাংকিগেট কান্ডে জড়িয়ে পড়া সাইমন্ডস দেশের হয়ে ২৬ টি টেস্ট ও ১৯৮ টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন (১৯৯৮ - ২০০৯)। প্রাক্তন অজি তারকা গতকাল রাতে কুইন্সল্যান্ডের টাউনসভাইলে দুর্ঘটনার কবলে পড়েন।

প্রাক্তন অজি তারকা সাইমন্ডস গাড়ি দুর্ঘটনায় মৃত, ক্রিকেট মহলে শোকের ছায়া

প্রাক্তন অজি তারকা সাইমন্ডস গাড়ি দুর্ঘটনায় মৃত, ক্রিকেট মহলে শোকের ছায়া

শেন ওয়ার্ন ও রড মার্শ কিছু দিন আগেই অমৃতলোকে পারি দিয়েছেন। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই অস্ট্রেলিয়ান ক্রিকেট মহলে আবার শোকের ছায়া। প্রাক্তন অজি অলরাউন্ডার আনড্রিউ সাইমন্ডস গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন মাত্র ৪৬ বছর বয়সে, এমনটাই জানিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়া।

২০০৮ সালে হরভজন সিংহের সাথে মাংকিগেট কান্ডে জড়িয়ে পড়া সাইমন্ডস দেশের হয়ে ২৬ টি টেস্ট ও ১৯৮ টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন (১৯৯৮ - ২০০৯)।  প্রাক্তন অজি তারকা গতকাল রাতে কুইন্সল্যান্ডের টাউনসভাইলে দুর্ঘটনার কবলে পড়েন।

পুলিশের বয়ান অনুযায়ী সাইমন্ডস ও তাঁর ড্রাইভারকে ইমার্জেন্সি সার্ভিসের দ্বারা বাঁচানোর চেষ্টা করা হয়। কিন্তু চোট গুরুতর হওয়ায় দুজনেই মারা যান। আন্ডড্রিউ সাইমন্ডসের অলরাউন্ড এবিলিটি ও রঙিন চরিত্র তাঁকে মাঠে এবং মাঠের বাইরে ভীষণ জনপ্রিয় করে তোলে।
 
মাঠে ও মাঠের বাইরে তাঁর আচরণ নিয়ে তিতি বিরক্ত ক্রিকেট অস্ট্রেলিয়া ও তাঁর সহ খেলোয়াড়রা তাঁর অলরাউন্ড দক্ষতা ছাড়াও আজ তাঁর চলে যাওয়ার দিনে তাঁর না বলে মাছ ধরতে চলে যাওয়া, সহ খেলোয়াড়ের স্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা বা অতিরিক্ত মদ্যপান করাকেও নিশ্চয়ই মিস করবে।

Your Opinion

We hate spam as much as you do