এবার প্রথম ভারতীয় হিসাবে প্যারালিম্পিক্সে টেবিল টেনিসের ফাইনালে উঠলেন তিনি। চিনের মিয়ায়ো ঝ্যাংকে হারিয়ে দিলেন ৩-২ ব্যবধানে।
প্যারালিম্পিক্সে ভাবীনাবেন পটেল ফাইনালে রৌপ্য পদক নিশ্চিত অপেক্ষা সোনার।
অলিম্পিক্সের পর প্যারালিম্পিক্সেও ভারতের ঘরে পদক আসছেই। কারণ টেবিল টেনিসের সেমিফাইনালে পৌঁছেছিলেন ভাবীনাবেন পটেল।
বিশ্বের দুই নম্বরে থাকা সার্বিয়ার পেরিচ রাঙ্কোভিচকে মাত্র ১৮ মিনিটে ৩-০ ব্যবধানে হারিয়ে শেষ চারে গিয়েছিলেন।
এবার প্রথম ভারতীয় হিসাবে প্যারালিম্পিক্সে টেবিল টেনিসের ফাইনালে উঠলেন তিনি। চিনের মিয়ায়ো ঝ্যাংকে হারিয়ে দিলেন ৩-২ ব্যবধানে।
বিশ্বের তিন নম্বর তারকা ঝ্যাংকে হারিয়ে দিলেন ৭-১১, ১১-৭, ১১-৪, ৯-১১, ১১-৮ ফলে। সেমিফাইনালে জিততে ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় সময় নিলেন মাত্র ৩৪ মিনিট। রবিবার ফাইনালে ভাবীনাবেনের সামনে বিশ্বের এক নম্বর চিনের ইং ঝৌ।
প্রথমবার প্যারালিম্পিক্সে অংশ নিয়েছেন ভাবীনাবেন। প্রথম ম্যাচেই হেরে গিয়েছিলেন তিনি। সেখান থেকে শিক্ষা নিয়ে ফিরে আসেন পরের ম্যাচে। তার পর আর থামানো যায়নি তাঁকে। দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন ভাবীনাবেন।
We hate spam as much as you do