Tranding

06:49 AM - 22 Mar 2026

Home / Sports / ভারত-ইংল্যান্ড ম্যাচ বাতিল, হতাশা প্রকাশ ভক্তদের,

ভারত-ইংল্যান্ড ম্যাচ বাতিল, হতাশা প্রকাশ ভক্তদের,

, শুক্রবার করোনার জেরে খেলতে অস্বীকার করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এরপরই ইসিবি জানিয়ে দেয় যে, পঞ্চম টেস্ট শুরু হচ্ছে না। ভারত না খেলায়, সিরিজের ফল কী হবে সেই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।

ভারত-ইংল্যান্ড ম্যাচ বাতিল, হতাশা প্রকাশ ভক্তদের,

 ভারত-ইংল্যান্ড ম্যাচ বাতিল, হতাশা প্রকাশ ভক্তদের

ম্যাচ বাতিল হয়ে যেতেই সোশ্যাল মিডিয়ায় হতাশা প্রকাশ করেন ক্রিকেট ভক্তরা। 
ভারতীয় শিবিরে করোনার হানা। যার জেরে আপাতত স্থগিত হয়ে গিয়েছে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার পর ঘোষণা করল ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ইংল্যান্ডের সঙ্গে এই ম্যাচ পরে ঘোষনা করা হবে।

সূত্রের খবর, শুক্রবার করোনার জেরে খেলতে অস্বীকার করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এরপরই ইসিবি জানিয়ে দেয় যে, পঞ্চম টেস্ট শুরু হচ্ছে না। ভারত না খেলায়, সিরিজের ফল কী হবে সেই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। আইসিসি-র নিয়ম বলছে, করোনার কারণে দল না নামানো গেলে তার জন্য সংশ্লিষ্ট দলের কোনও শাস্তি হয় না। অর্থাৎ, ইংল্যান্ডকে ওয়াক ওভার দেওয়ার সম্ভাবনা নেই। আপাতত পরিবর্তিত সূচিতেই টেস্ট ম্যাচটি হবে বলে ধরে নেওয়া হচ্ছে।

ইংল্যান্ডের  প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন  মনে করেন, আইপিএলে  খেলার জন্যই ভারত ও ইংল্যান্ডের  মধ্যে পঞ্চম টেস্ট (Manchester Test) ম্যাচটি বাতিল করা হয়েছে। ভন আরও বলেন, যে ভারতীয় খেলোয়াড়দের পিসিআর টেস্টের উপর নির্ভর করা উচিত ছিল।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ECB) সিইও টম হ্যারিসন ও চেয়ারম্যান ইয়ান হোয়াটমোরের সঙ্গে কথা বলবেন সৌরভ। ২২ অথবা ২৩ সেপ্টেম্বর ইংল্যান্ড যাবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। সেখানকার বোর্ডের সিইও এবং চেয়ারম্যানের সঙ্গে বাতিল টেস্ট ম্যাচের বিষয়ে আলোচনা করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Your Opinion

We hate spam as much as you do