Tranding

11:57 AM - 22 Mar 2026

Home / Sports / ঋদ্ধিমান অনবদ্য ! নতুন করে চিনছে দেশ কার্স্টেন প্রশংসায় পঞ্চমুখ

ঋদ্ধিমান অনবদ্য ! নতুন করে চিনছে দেশ কার্স্টেন প্রশংসায় পঞ্চমুখ

গ্যারি কার্স্টেন বলেন, 'ঋদ্ধিকে নিয়ে আমরা খুব খুশি। ওকে পেয়ে আমাদের অনেক সুবিধা হয়েছে। আদ্যোপান্ত পেশাদার ক্রিকেটার। তারওপর ওর অভিজ্ঞতা আমাদের কাজে লাগছে। ম্যাচের পরিস্থিতি খুব ভাল বোঝে এবং কাজে লাগাতে পারে।

ঋদ্ধিমান অনবদ্য ! নতুন করে চিনছে দেশ কার্স্টেন প্রশংসায় পঞ্চমুখ

ঋদ্ধিমান অনবদ্য ! নতুন করে চিনছে দেশ কার্স্টেন প্রশংসায় পঞ্চমুখ 

 


প্রত্যেক ম্যাচেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। রবিবার চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেন ঋদ্ধি। আইপিএলের পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে মহা তারকাদের পাবে না ইডেন। নেই ধোনি, রোহিত। কোহলি এখনও টিকে থাকলেও, রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লে অফে যাওয়ার সম্ভাবনা কম। সুতরাং কলকাতাবাসীর একমাত্র ভরসা ঋদ্ধি। ঘরের ছেলেকে দেখতে মাঠমুখী হবে হাজার হাজার ক্রিকেটপ্রেমী। তার আগে ভারতের প্রাক্তন কোচের দরাজ সার্টিফিকেট পেলেন বাংলার উইকেটকিপার ব্যাটার। গ্যারি কার্স্টেনের ‌মতে, পাওয়ার প্লেতে একাই পার্থক্য গড়ে দিচ্ছেন ঋদ্ধি। ধোনিদের বিরুদ্ধে তাঁর ৬৭ রানের সুবাদেই জিতেছে গুজরাট। জাতীয় দল থেকে প্রত্যাখ্যান হওয়া ক্রিকেটারকে দলের অমূল্য সম্পদ বলেন ভারতের প্রাক্তন কোচ। 

 

গ্যারি কার্স্টেন বলেন, 'ঋদ্ধিকে নিয়ে আমরা খুব খুশি। ওকে পেয়ে আমাদের অনেক সুবিধা হয়েছে। আদ্যোপান্ত পেশাদার ক্রিকেটার। তারওপর ওর অভিজ্ঞতা আমাদের কাজে লাগছে। ম্যাচের পরিস্থিতি খুব ভাল বোঝে এবং কাজে লাগাতে পারে। প্রয়োজনের সময় দলকে সাহায্য করে। ঋদ্ধি আমাদের দলের অমূল্য সম্পদ। শর্ট বলে ওর খেলা দেখে আমি মুগ্ধ। পরিস্থিতি অনুযায়ী কীভাবে খেলতে হয় ও খুব ভাল জানে।' প্রথমবার আইপিএলে অংশ নিয়েই চমকে দিয়েছে গুজরাট টাইটানস। প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে। অধিনায়ক হিসেবে নজর কেড়েছেন হার্দিক পাণ্ডিয়া। শেষ চারেও তাঁরা এই ছন্দ ধরে রাখতে পারবে কিনা সেটাই দেখার।

 

Your Opinion

We hate spam as much as you do