Tranding

05:08 AM - 22 Mar 2026

Home / Sports / রাঁচি টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় ভারতের

রাঁচি টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় ভারতের

ভারত এখনও অবধি ৮টি টেস্ট খেলেছে। তার মধ্যে ৫টিতে জয় হাসিল হয়েছে, ২টি তে হার ও ১টি টেস্ট ড্র হয়েছে। পক্ষান্তরে বাজ বল আমদানি করেও কাজের কাজ করতে পারছেন না ম্যাক’কালামের ছেলেরা। মাত্র ৩টি জয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বিশ্ব ক্রিকেটের হেভি ওয়েটদের। অন্যদিকে মাত্র ৪টি টেস্ট খেলেই ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান দখল করেছে নিউজিল্যান্ড।

রাঁচি টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় ভারতের

রাঁচি টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় ভারতের

 ২৭ ফেব্রুয়ারি ২০২৪

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টেই বাজিমাত ভারতের। বেন স্টোকসদের ৫ উইকেটে পরাস্ত করলেন রোহিত শর্মারা। ফলে, ৫ ম্যাচের টেস্ট সিরিজে ৩ - ১ এগিয়ে গেল ভারত। এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্রম তালিকায় দ্বিতীয় স্থান আরও মজবুত করলেন মেন ইন ব্লুজরা।
 এই জয়ের সৌজন্যে ভারতের পয়েন্ট শতাংশ ৫৯.৫২ থেকে বেড়ে ৬৪.৫৮ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে। স্বাভাবিক ভাবেই তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া (৫৫ শতাংশ ) ও বাংলাদেশের (৫০ শতাংশ) থেকে অনেকটাই এগিয়ে গেলেন রোহিতরা।
 অন্যদিকে, ইংল্যান্ডের কথা যত কম বলা যায় তত ভালো। টেস্ট ক্রিকেটে বাজ বলের স্রষ্টারাই নাকি ইদানিংকালে বড়োই ম্রিয়মান। মাত্র ১৯.৪৪ শতাংশ নিয়ে সর্বনিম্নে থাকা শ্রীলংকার ঠিক উপরে অবস্থান করছে ইংল্যান্ড। এই শোচনীয় পারফর্মেন্স আরও একবার কোচ ব্রেন্ডন ম্যাক’কালামকে কাঠগড়ায় তুলেছে।
 ভারত এখনও অবধি ৮টি টেস্ট খেলেছে। তার মধ্যে ৫টিতে জয় হাসিল হয়েছে, ২টি তে হার ও ১টি টেস্ট ড্র হয়েছে। পক্ষান্তরে বাজ বল আমদানি করেও কাজের কাজ করতে পারছেন না ম্যাক’কালামের ছেলেরা। মাত্র ৩টি জয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বিশ্ব ক্রিকেটের হেভি ওয়েটদের। অন্যদিকে মাত্র ৪টি টেস্ট খেলেই ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান দখল করেছে নিউজিল্যান্ড।
 এই ফরম্যাটে জিতলে ১২ পয়েন্ট, টাই হলে ৬ এবং ড্র হলে ৪ পয়েন্ট ঝুলিতে পোড়া যাবে। আগামী বছর লর্ডসে, প্রথম দুইয়ে শেষ করা ২টি দলের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হবে। এর আগে দুবার এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। দুবারই ফাইনালের টিকিট হাসিল করেছে ভারত। এবং দুবারই তীরে উঠে তরী ডুবেছে। প্রথমবার কিউইদের কাছে এবং দ্বিতীয় ফাইনালে অসিদের কাছে হার স্বীকার করেন মেন ইন ব্লুজরা। তৃতীয় সংস্করণে ফের জয়ের হাতছানি ভারতের সামনে। তার প্রথম ধাপ ৭ই মার্চ থেকে শুরু হতে চলা পঞ্চম তথা অন্তিম টেস্টে জিতে দ্বিতীয় স্থান মজবুত করা। এই ঝাঁঝ বজায় থাকলে তা হেলায় করে ফেলবেন রোহিতরা। আত্মবিশ্বাসী দ্বাদশ খেলোয়াড়রাও!

Your Opinion

We hate spam as much as you do