Tranding

10:34 AM - 22 Mar 2026

Home / Sports / ব্যাটসম্যান বিরাটকে অধিনায়ক বিরাটের প্রাণশক্তি আগ্রাসন ও দায়বদ্ধতা বজায় রাখতে হবে, বললেন রবি শাস্ত্রী

ব্যাটসম্যান বিরাটকে অধিনায়ক বিরাটের প্রাণশক্তি আগ্রাসন ও দায়বদ্ধতা বজায় রাখতে হবে, বললেন রবি শাস্ত্রী

তিনি আরও জানিয়েছেন : "সে এখন ৩৩ এ পা দিয়েছে। অধিনায়ক হিসেবে তাঁর অবদান অনস্বীকার্য। কিন্তু অধিনায়ক না থেকে টিমে অবদান রাখাটা অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ।"

ব্যাটসম্যান বিরাটকে অধিনায়ক বিরাটের প্রাণশক্তি আগ্রাসন ও দায়বদ্ধতা বজায় রাখতে হবে, বললেন রবি শাস্ত্রী

ব্যাটসম্যান বিরাটকে অধিনায়ক বিরাটের প্রাণশক্তি আগ্রাসন ও দায়বদ্ধতা বজায় রাখতে হবে, বললেন রবি শাস্ত্রী

 

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী জানিয়েছেন যে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি খেলার মাঠে যেন একজন অতিমানব যে কোনো বাধা মানে না। কিন্তু মাঠের বাইরে সে সম্পূর্ণ অন্য মানুষ।
"বিরাট মাঠের বাইরে খুবই নম্র,ভদ্র, মার্জিত এক মানুষ। খেলার মাঠে তাঁর আগ্রাসন সর্বজন বিদিত। এক বার  মাঠে নেমে পড়লে সে শেষ দেখে ছাড়ে, কারোর জন্যে বা কোনো কিছুর জন্যে সে বিন্দু মাত্র চিন্তিত নয়, সে দলের জন্যে যে কোনো বাধা - বিপত্তি অতিক্রম করতে প্রস্তুত। কিন্তু মাঠের বাইরে সে অন্যরকম, ঠান্ডা, স্বল্প ভাষী কারোর সাথে কোনো সমস্যা নেই।"

 

তিনি আরও জানিয়েছেন : "সে এখন ৩৩ এ পা দিয়েছে।  অধিনায়ক হিসেবে তাঁর অবদান অনস্বীকার্য। কিন্তু অধিনায়ক না থেকে টিমে অবদান রাখাটা অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ।" এখানে উল্লেখ যোগ্য যে গত শনিবার বিরাট সিদ্ধান্ত নিয়েছেন যে সাদা বলের পর লাল বলের ক্রিকেটেও তিনি আর ভারতকে নেতৃত্ব দিতে চান না।  অনেকেরই মতে কোহলিকে নেতৃত্ব ছাড়তে বাধ্য করা হয়েছে। 


শাস্ত্রী যোগ করেছেন : "অধিনায়ক না থেকে টিমের প্রতি সেই একইরকম দায়বদ্ধতা, মানসিক শক্তি বজায় রাখা, রান পাওয়া ও টিমকে জেতানো মোটেই সহজ কাজ নয়। যদি সে তা করতে পারে তবে একটা বৃত্ত সম্পূর্ণ হবে।"


এদিকে ভারতীয় দলের সাদা বলের অধিনায়ক রোহিত শর্মা  ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন সিরিজে তিনি ভারতীয় ব্রিগেডকে নেতৃত্ব দিতে পারবেন। যা অবশ্যই ভারতীয় সমর্থকদের জন্যে সুখবর।

Your Opinion

We hate spam as much as you do