ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেললেন চেন্নাইয়ের ব্যাটসম্যান ঋতুরাজ গাইকওয়াড়। পাওয়ার প্লে-তেই চার উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে গিয়েছিল চেন্নাই। তবে শেষ পর্যন্ত ক্রিজে টিকে ছিলেন সিএসকের তরুণ ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড়। ৮৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি।
IPL আবার শুরু চেন্নাই সুপার কিংস ২০ রানে জিতল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত ঋতুরাজ
আইপিএল ২০২১-র দ্বিতীয় পর্ব আরম্ভ হল করোনায় বন্ধ হওয়ার পর। মুখোমুখি হল মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার দল। IPL-এ মুখোমুখি হল চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (CSK vs MI)। করোনা ভাইরাসের কারণে ২০২১-র আইপিএল মাঝপথে থমকে গিয়েছিল। ফের শুরু হল ঝাঁ চকচক ফ্রাঞ্চাইজি লিগ। আর সেই ম্যাচেই জয় পেয়ে গেল চেন্নাই সুপার কিংস।
দুবাইয়ের মাঠে প্রথমে ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ১৫৬ রান তোলে সিএসকে। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) টার্গেট ছিল ১৫৭। ২০ রানে ম্যাচ জিতল সিএসকে।
ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেললেন চেন্নাইয়ের ব্যাটসম্যান ঋতুরাজ গাইকওয়াড়। পাওয়ার প্লে-তেই চার উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে গিয়েছিল চেন্নাই। তবে শেষ পর্যন্ত ক্রিজে টিকে ছিলেন সিএসকের তরুণ ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড়। ৮৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। ঋতুরাজের ব্যাটে ভর করে একপ্রকার ভদ্রস্থ জায়গায় পৌঁছয় ইয়েলোব্রিগেড। ঋতুরাজ ৮৮ রানের দুরন্ত ইনিংস সাজিয়েছিলেন ৯টি চার ও ৪টি ছয় দিয়ে। ২৪ রানে ৪ উইকেট হারানোর পর জাডেজার সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ঋতুরাজ।
সেই সঙ্গে ধোনির দুর্দান্ত ক্যাপ্টেন্সিটে জয় পেয়ে গেল চেন্নাই সুপার কিংস।
সেই সঙ্গে দীপক চাহারদের ভাল বোলিংয় কাজে লাগল । ২টি উইকেট নেন চাহার, ১ উইকেট নেন হ্যাজেলউড, শার্দুল। ৩ উইকেট নেন ব্রাভো। মুম্বইয়ের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ রান করলেন সৌরভ তিওয়ারি ৫০।
We hate spam as much as you do