গোয়া ছাড়া পাটনা, জয়পুর , ভোপাল , মুম্বাই আমেদাবাদ, দিল্লি ,এছাড়া লখনউ কি টিম সামিল থাকবে। এই চ্যাম্পিয়ন্স ক্রিকেট লিগে খেলার সুযোগ ছাড়া গোয়া গ্ল্যাডিয়েটর্স হয়ে অধিনায়কত্ব করার সুযোগ পাওয়ায় খুব খুশি হলেন গাজী সুজা উদ্দিন।
দেগঙ্গার ছেলেটা মধ্যপ্রদেশ চ্যাম্পিয়নস ক্রিকেট লিগে খেলতে যাচ্ছে
newscopes.in
প্রবীর দাস, বসিরহাট
মধ্যপ্রদেশ চাম্পিয়নস লীগে খেলবেন গাজী সুজাউদ্দিন।৭ ই নভেম্বর থেকে শুরু হতে চলেছে মধ্যপ্রদেশ চ্যাম্পিয়নস ক্রিকেট লিগ ২০২১ । এই লীগে খেলার সুযোগ পেলেন উত্তর ২৪ পরগনার দেগঙ্গার ছেলে গাজী সুজাউদ্দিন। শুধু খেলার সুযোগ নয়। এর সাথে সাথে তিনি গোয়া গ্ল্যাডিয়েটরস টিমের অধিনায়কত্ব করবেন। এই ক্রিকেট লিগ ম্যাচ আইপিএল এর মতই ফরমেটে চলবে। এই লিগে আটটি টিম খেলবেন।
গোয়া ছাড়া পাটনা, জয়পুর , ভোপাল , মুম্বাই আমেদাবাদ, দিল্লি ,এছাড়া লখনউ কি টিম সামিল থাকবে। এই চ্যাম্পিয়ন্স ক্রিকেট লিগে খেলার সুযোগ ছাড়া গোয়া গ্ল্যাডিয়েটর্স হয়ে অধিনায়কত্ব করার সুযোগ পাওয়ায় খুব খুশি হলেন গাজী সুজা উদ্দিন। কোভিড -১৯ এর জন্য দেড় বছর কোন খেলার সুযোগ মেলেনি।গাজী সুজা উদ্দিন ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি নেপালও ক্রিকেট ম্যাচ খেলেছেন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে কুল ১৭১ ম্যাচ খেলে ৫৩০৪ রান করেন। এতে ২৮ টি অর্ধশতরান সামিল আছে। এছাড়াও টি-টোয়েন্টিতে বোলার হিসেবে দুরন্ত প্রদর্শন রয়েছে তার। ইতিমধ্যে টি-টোয়েন্টিতে ২৪৪ উইকেট নিয়েছেন তিনি।
এছাড়া ৩ টি ওয়ানডে ম্যাচ খেলে ১২৬ রান করেন। এতে ১ টি মাত্র অর্ধশতরান আছে এছাড়াও বোলিং করে ৭ টি উইকেট নেন তিনি ওয়ানডে ম্যাচে। ক্যারিয়ারে ১ টি মাত্র টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। যাতে ২ ইনিংস মিলিয়ে ১৩৪ রান করেন। এতে সর্বাধিক স্কোর তার ১১৬ রান করে নট আউট থাকেন তিনি এবং ৩ টি উইকেট নেন এই টেস্ট ম্যাচে।
We hate spam as much as you do