সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার থেকে কলম্বোতে শুরু হতে চলা আইসিসির বার্ষিক সম্মেলনে এই ক্ষতি আলোচনার অন্যতম প্রধান বিষয় হবে। যদিও বিষয়টি বার্ষিক সাধারণ সভার (এজিএম) নয় দফা এজেন্ডার অংশ নয়। তবুও, প্রতিবেদনে বলা হয়েছে যে বিষয়টি একটি ‘ইভেন্ট-পরবর্তী রিপোর্ট’ হিসেবে আলোচনা করা হবে। নিউইয়র্কে অনুষ্ঠিত ভারত ও পাকিস্তানের মধ্যে বহু প্রত্যাশিত ম্যাচ হয়েছে। এছাড়াও টি২০ বিশ্বকাপের একটি বড় অংশ এবার মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হয়েছে।
ছবি -ndtv
USA-তে টি২০ আয়োজনে ICC-র বিপুল ক্ষতি ১৬৭ কোটি
July 19, 2024
মার্কিন যুক্তরাষ্ট্রে টি২০ বিশ্বকাপ ২০২৪ আয়োজন করে বড় ক্ষতির মুখে পড়ল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। এতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার ১৬৭ কোটি টাকার ক্ষতি হয়েছে। এমনই দাবি করা হয়েছে রিপোর্টে।
সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার থেকে কলম্বোতে শুরু হতে চলা আইসিসির বার্ষিক সম্মেলনে এই ক্ষতি আলোচনার অন্যতম প্রধান বিষয় হবে। যদিও বিষয়টি বার্ষিক সাধারণ সভার (এজিএম) নয় দফা এজেন্ডার অংশ নয়। তবুও, প্রতিবেদনে বলা হয়েছে যে বিষয়টি একটি ‘ইভেন্ট-পরবর্তী রিপোর্ট’ হিসেবে আলোচনা করা হবে। নিউইয়র্কে অনুষ্ঠিত ভারত ও পাকিস্তানের মধ্যে বহু প্রত্যাশিত ম্যাচ হয়েছে। এছাড়াও টি২০ বিশ্বকাপের একটি বড় অংশ এবার মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হয়েছে।
এজিএম চলাকালীন আরেকটি যে প্রধান বিষয় নিয়ে আলোচনা হবে, তা হল বিসিসিআই সেক্রেটারি জয় শাহর আইসিসি চেয়ারম্যান হওয়া। তিনি বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হবেন।
আইসিসির ওই সূত্রটি জানিয়েছে, ‘কীভাবে জয় শাহ আইসিসির দায়িত্ব নয়। তিনি কখন দায়িত্ব নেবেন, সেদিকেই তাকিয়ে কৌতূহলীরা। কারণ, বিসিসিআই সচিব হিসেবে জয় শাহর মেয়াদ শেষ হতে এখনও একবছর বাকি। তিনি ২০২৫ সালে দায়িত্ব থেকে মুক্ত হবেন। এখন যদি জয় শাহ তারপরই আইসিসির দায়িত্ব নেন, তবে আবার বার্কলে তার থার্ড টার্মের দুই বছরের মেয়াদ শেষ করতে পারবেন না। কারণ, সেটা ২০২৪-এ শুরু হয়েছে। ২০২৬ সালে শেষ হওয়ার কথা।’
আইসিসির ওই সূত্র আরও জানিয়েছে যে, ‘আইসিসির চেয়ারম্যানশিপের মেয়াদ দুই বছরের তিনটি টার্মের বদলে তিন বছরের দুটি টার্মে করা হতে পারে। এই নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা।’ আর সেটা যদি করা হয়, তবে বার্কলের বর্তমান মেয়াদ তিন বছর হয়ে যাবে ২০২৫ সালে। তখন জয় শাহ দায়িত্ব নিতে পারবেন। আর ২০২৮ সালে তিনি বিসিসিআই সভাপতির দায়িত্ব নিয়ে বোর্ডে ফিরে আসতে পারবেন।’
We hate spam as much as you do