Tranding

03:38 AM - 22 Mar 2026

Home / Sports / শেষ ম্যাচে জয় এল না, মন খারাপে মাঠ ছাড়লেন সুনীল

শেষ ম্যাচে জয় এল না, মন খারাপে মাঠ ছাড়লেন সুনীল

সুনীলও এই ম্যাচের আগে স্বাভাবিক থাকার চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। খেলা শেষে আরও ভেঙে পড়েন। সতীর্থরা চোখে জল অবস্থায় তাঁকে জড়িয়ে ধরছিলেন। এই ম্যাচে আইএফএ সুনীলকে সংবর্ধনা জানায়। কিন্তু সবটাই ভাল হতো, যদি ভারত এই ম্যাচে কুয়েতকে হারাত।

শেষ ম্যাচে জয় এল না, মন খারাপে মাঠ ছাড়লেন সুনীল

শেষ ম্যাচে জয় এল না, মন খারাপে মাঠ ছাড়লেন সুনীল

 6th June 2024 

 শেষ ম্যাচেও জয় এল না ভারতের। এই ম্যাচটি ছিল স্পেশাল, কারণ দলের অধিনায়ক সুনীল ছেত্রী আর কোনওদিন দেশের হয়ে খেলতে নামবেন না।

ম্যাচের পরে চোখের জলে মাঠ ছাড়লেন সুনীল। তিনি দেশের ফুটবল প্রেমীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। যুবভারতীতে বৃহস্পতিবার হাজির ছিলেন ৬০ হাজার দর্শক। তাঁরাও চেয়েছিলেন এই ম্যাচ ভারত জিতে কিংবদন্তিকে উপহার দিক। কিন্তু সেটি হল না, ভগ্ন হৃদয়ে মাঠ ছাড়তে বাধ্য হলেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক।

ম্যাচের আগে ইগর স্টিম্যাশ বলেছিলেন,  ‘‘আমি বিদেশি হলেও, নিজেকে ভারতীয় বলে মনে হয়েছে। এই ম্যাচের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছিলাম। ছেলেরা চেষ্টা করেছে, কিন্তু সব দিন তো আর সমান যায় না।’’

'গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়, হে বন্ধু, বিদায়...'
সুনীলও এই ম্যাচের আগে স্বাভাবিক থাকার চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। খেলা শেষে আরও ভেঙে পড়েন। সতীর্থরা চোখে জল অবস্থায় তাঁকে জড়িয়ে ধরছিলেন। এই ম্যাচে আইএফএ সুনীলকে সংবর্ধনা জানায়। কিন্তু সবটাই ভাল হতো, যদি ভারত এই ম্যাচে কুয়েতকে হারাত।

সুনীলের কাছে নিজের বিদায়ী ম্যাচের চেয়েও গুরুত্বপূর্ণ ছিল, কুয়েতের বিরুদ্ধে ম্যাচ জিতে ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডের ছাড়পত্র সংগ্রহ করা। সুনীল বলেছিলেনও, ‘আবেগ থাকবেই। আমাদের শুধু কুয়েত ম্যাচ জিততে হবে। ১৯ বছর ভারতীয় ফুটবলকে সেবা করেও শেষটা রাঙাতে পারলেন না সুনীল। 

Your Opinion

We hate spam as much as you do