রবিবার সকালেই ভবানিবেন প্যাটেল টেবিল টেনিসে রুপো জেতেন। এরপর বিকেলেই হাই জাম্পে রুপো জেতেন নিশাদ কুমার। আর নিশাদের রুপো জয়ের কিছুপরেই পুরুষদের ডিসকাস থ্রোয়ের F52 ইভেন্ট থেকে ব্রোঞ্জ জিতলেন বিনোদ।
আজ প্যারালিম্পিকে তিন পদক ভারতের ভবানিবেন - নিশাদের পর বিনোদ
একই দিনে পদকের হ্যাটট্রিক ভারতের, ডিসকাসে ব্রোঞ্জ ৪২ বছরের বিনোদের
একই দিনে তৃতীয় পদক। টেবিল টেনিস, হাই জাম্পের পর এবং প্যারালিম্পিকসের (Tokyo Paralympics 2020) ডিসকাস থ্রো থেকেও পদক এল ভারতের ঝুলিতে। পুরুষদের ডিসকাস থ্রোয়ের F52 ইভেন্ট থেকে ব্রোঞ্জ জিতলেন ভারতের বিনোদ কুমার। শুধু তাই নয়, এশিয়ান রেকর্ডও গড়লেন বিনোদ।
রবিবার সকালেই ভবানিবেন প্যাটেল টেবিল টেনিসে রুপো জেতেন। এরপর বিকেলেই হাই জাম্পে রুপো জেতেন নিশাদ কুমার। আর নিশাদের রুপো জয়ের কিছুপরেই পুরুষদের ডিসকাস থ্রোয়ের F52 ইভেন্ট থেকে ব্রোঞ্জ জিতলেন বিনোদ। ফাইনালে ১৯.৯১ মিটার দূরে থ্রো করেন তিনি। যা তাঁকে তিন নম্বর স্থানে পৌঁছে দেয়।
ইতিমধ্যে তাঁর সাফল্যে ভিডিওবার্তা দিয়ে টুইটে উচ্ছ্বাস প্রকাশ করেন ভারতীয় প্যারালিম্পিক কমিটির প্রধান তথা প্রাক্তন অ্যাথলিট দীপা মালিক। বলেন, “ভারতের প্যারালিম্পিক কমিটির প্রধান হিসেবে আজ আমি গর্বিত। আজ দুটি নয়, তৃতীয় পদক অর্থাৎ ভারতের পদক জয়ের হ্যাটট্রিক হল। আমি সবকটি খেলাই দেখেছি। বিনোদের একটি পদকও তালিকায় যুক্ত হয়েছে। জাতীয় ক্রীড়াদিবসে তিনটি পদক পেল ভারত। বিনোদ নিজের কেরিয়ার দেরি করে শুরু করলেও, ৪২ বছর বয়সে এসে নিজের প্রথম প্যারালিম্পিকে পদক জেতা খুবই গর্বের বিষয়। অনেক কঠোর পরিশ্রম করেছেন বিনোদ। অনেক অনেক শুভেচ্ছা।” এর পাশাপাশি বিনোদের কোচকেও শুভেচ্ছা জানান দীপা মালিক।
We hate spam as much as you do