ফলে, যুদ্ধের আঁচ এবার সুইমিং পুলেও পড়ল। এছাড়া FINA ১৭ - ২২ ডিসেম্বরে হতে চলা জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপ কাজানে করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। তবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের নতুন গন্তব্য কোথায়, সেটা এখনও জানা যায়নি।
FINA র সিদ্ধান্তে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ থেকে বাদ রুশ ও বেলারুসিয়ান ক্রীড়াবিদরা, যুদ্ধের আবহ এবার সুইমিং পুলেও
গত মাসে FINA জানায় যে সাঁতারের বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ রাশিয়ার দক্ষিণ - পশ্চিমে অবস্থিত কাজান শহরে আয়োজিত হবে।
হাঙ্গারির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত হতে চলা এইবছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে বাদ রুশ ও বেলারুসিয়ান ক্রীড়াবিদ ও অফিসিয়ালরা, এইরকমই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিশ্ব সাঁতার নিয়ামক সংস্থা FINA।
আজ এক বিবৃতিতে FINA জানিয়ে দিয়েছে যে বুদাপেস্টে অনুষ্ঠিত হতে চলা ১৯ তম বিশ্বচ্যাম্পিয়নশিপে রুশ ও বেলারুসিয়ান সুইমার, ডাইভার, ওয়াটারপোলো প্লেয়ার ও অফিসিয়ালরা অংশগ্রহণ করবেন না।
ফলে, যুদ্ধের আঁচ এবার সুইমিং পুলেও পড়ল। এছাড়া FINA ১৭ - ২২ ডিসেম্বরে হতে চলা জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপ কাজানে করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। তবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের নতুন গন্তব্য কোথায়, সেটা এখনও জানা যায়নি।
এই সিদ্ধান্তের পরেই রাশিয়ার সাঁতার নিয়ামক সংস্থা RSF এর (রাশিয়ান সুইমিং ফেডারেশন) তরফে FINA কে জানিয়ে দেওয়া হয়েছে যে এই বছর FINA র কোনও ইভেন্টেই রুশ অ্যাথলেটরা অংশগ্রহণ করবেন না।
FINA এর আগে জানিয়েছিল যে রুশ আর বেলারুসিয়ান সাঁতারু, ওয়াটার পোলো প্লেয়ার আর ডাইভাররা নিরপেক্ষ অ্যাথলেট ও অফিসিয়ালরা নিরপেক্ষ অফিসিয়াল হিসেবে অংশগ্রহণ করতে পারেন। কিন্তু বুধবারই রাইলোভ রাশিয়ান পতাকার সম্মান রেখে অংশগ্রহণ করা অ্যাথলেটিদের পাশে দাঁড়াতে এই বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে নিজের নাম তুলে নেন। তিনি ইন্সটাগ্রামে লেখেন : "রাশিয়ান প্যারালিম্পিয়ানদের পাশে দাঁড়াতে, সমস্ত রুশ অ্যাথলেটদের পাশে দাঁড়াতে যাদের আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলি থেকে নির্বাসিত হয়েছে, আমি গ্রীষ্মকালীন বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে নিজের নাম তুলে নিচ্ছি।"
টোকিও অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জয়ী রাইলোভ ইতিমধ্যেই রুশ রাষ্ট্রপতি পুতিনের একটি ৱ্যালিতে উপস্থিত থাকার অভিযোগে সাঁতারের সরঞ্জাম প্রস্তুতকারী SPEEDO র সাথে স্পনসরশিপ ডিল হারিয়েছেন।
FINA আরও জানিয়েছে যে তাদের নিয়মশৃঙ্খলা নির্ণায়ক প্যানেল দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন রুশ ব্যাকস্ট্রোকার এভগেনি রাইলোভের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে। অভিযোগ, রাইলোভ FINA র নিয়ম লঙ্ঘন করেছেন।
এখানে উল্লেখ্য, এইবছরের বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ যা জাপানের ফুকুয়োকাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, বুদাপেস্টে ১৮ই জুন থেকে ৩রা জুলাই আয়োজিত হবে।
যুদ্ধের আঁচ এবার সুইমিং পুলেও পড়ল। ডোপিংয়ের দায়ে রুশ অ্যাথলেটরা আগেও নির্বাসিত হয়েছেন, এবার তারা নির্বাসিত তাদের রাষ্ট্রপতি 'যুদ্ধাপরাধী' তকমা পাওয়ার পর।
We hate spam as much as you do