৩০ বছর বয়সি এই ফুটবলার আগামী মরশুমে এটিকে মোহনবাগানের মাঝমাঠের মূল ভরসা হতে চলেছেন।
ফিনল্যান্ডের জনি কাউকো ইউরো থেকে
এটিকে মোহনবাগানের মাঝমাঠে
আগামী দুই বছরের জন্য এটিকে মোহনবাগানে সই করলেন এই মিডফিল্ডার। সই করে টুইটারে সবুজ-মেরুন সমর্থকদের উদ্দেশে তিনি লেখেন, ‘মেরিনার্স, তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে’। শুধু টুইট করাই নয়, সবুজ-মেরুন জার্সি পরে একটি ছবিও দিয়েছেন কাউকো। সবুজ-মেরুন সমর্থকদের মধ্যে অনেকেই ট্যুইটটিকে ভাইরাল করেন। ৩০ বছর বয়সি এই ফুটবলার আগামী মরশুমে এটিকে মোহনবাগানের মাঝমাঠের মূল ভরসা হতে চলেছেন।
গত তিন বছর ডেনমার্কের লিগে খেলেছেন এই মিডফিল্ডার। বেশ কিছু গোলও রয়েছে তাঁর। এবারের ইউরো কাপে তিনটি ম্যাচ খেলেছেন তিনি। তিনটি ম্যাচেই পরিবর্ত হিসেবে নেমেছিলেন। এই মুহূর্তে বিশ্বের এক নম্বর দল বেলজিয়ামের বিরুদ্ধেও খেলেছেন এই মিডফিল্ডার। ক্লাব ফুটবলে বেশ কিছু গোলও রয়েছে তাঁর। ফিনল্যান্ডের চ্যাম্পিয়নশিপ দল আইএফকে মারিহাম দলের সদস্য ছিলেন এই জনি কাউকো। বুন্দেশলিগার দ্বিতীয় ডিভিসন ক্লাব এফএসভি ফ্রাঙ্কফুর্টের হয়ে বেশ কয়েক বছর খেলেছেন। ফিনিশ ক্লাব এসবার্গের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে তাঁর। তাই তিনি এখন ফ্রি ফুটবলার। বৃহস্পতিবারই মোটা অঙ্কের চুক্তিতে তাঁকে সই করিয়ে ফেলল সবুজ-মেরুন শিবির।
We hate spam as much as you do