এছাড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গেছে সদ্য কোপা চাম্পিয়ন আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার কাছে ২-০ ব্যবধানে হেরে অলিম্পিক অভিযান শুরু হয়েছে ফার্নান্দো বাতিস্তার ছেলেদের। অন্য দুই ম্যাচের একটিতে রোমানিয়া ১-০ গোলে জিতেছে হন্ডুরাসের বিপক্ষে এবং স্বাগতিক জাপান ১-০ গোলে জিতেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
টোকিও অলিম্পিকে! ব্রাজিল জিতল জার্মানিকে হারিয়ে, হেরে গেল কোপা জয়ী আর্জেন্টিনা।
newscopes.in 23rd july
ব্রাজিল আছে ব্রাজিলের মত। সব সময় যার শুরু হয় দাপটের সাথে। তাই হল।
বৃহস্পতিবার ইয়োকোহামায় 'ডি' গ্রুপের ম্যাচে জার্মানিকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। চ্যাম্পিয়নদের হয়ে প্রথম আধা ঘণ্টাতেই নিজের হ্যাটট্রিক তুলে নেন রিচার্লিসন। অন্য গোলটি আসে পৌলিনহোর কাছ থেকে। জার্মানির হয়ে গোলদুটি করেন নাদিম আমিরি ও রাগনার আকে।
এছাড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গেছে সদ্য কোপা চাম্পিয়ন আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার কাছে ২-০ ব্যবধানে হেরে অলিম্পিক অভিযান শুরু হয়েছে ফার্নান্দো বাতিস্তার ছেলেদের। অন্য দুই ম্যাচের একটিতে রোমানিয়া ১-০ গোলে জিতেছে হন্ডুরাসের বিপক্ষে এবং স্বাগতিক জাপান ১-০ গোলে জিতেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
আসর শুরুর আগে ব্রাজিলিয়ান কোচ ৪-৩-৩ পদ্ধতিতেই দলকে অনুশীলন করিয়েছিলেন কোন আন্দ্রে জার্দিন। কিন্তু এদিন ৪-৪-২ পদ্ধতিতে খেলান তিনি। তাতে সাফল্যও আসে দারুণ। ম্যাচে চারটা গোল দিলেও সাতটা পর্যন্ত হওয়া সম্ভব ছিল দলটির।
ম্যাচের প্রথম ৩০ মিনিটেই তিনটি গোল দেয় ব্রাজিল। তখন মনে হচ্ছিল এক তরফাই যেন ম্যাচটি হতে যাচ্ছে। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় জার্মানি। ২টি গোলও আদায় করে নেয়। কিন্তু ৬৩তম মিনিটে ম্যাক্সিমিলিয়ান আর্নল্ড লাল কার্ড দেখলে বড় ধাক্কা খায় দলটি। শেষদিকে অলআউট খেলতে গিয়ে উল্টো আরও একটি গোল খায় জার্মানরা।
এদিন ম্যাচের সপ্তম মিনিটেই দলকে এগিয়ে দেন রিচার্লিসন। আন্তনির বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শট করেন এ এভারটন তারকা। জার্মান গোলরক্ষক তা ঠেকালেও আলগা বলে ফের নেওয়া শট জালে প্রবেশ করে।
২২তম মিনিটে গুলের্মে আলামার ক্রস থেকে দারুণ এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন রিচা। আট মিনিট যেতেই করেন নিজের হ্যাটট্রিক পূরণ। ম্যাথিয়াস কুনহার কাছ থেকে বল পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক কোণাকোণি শটে লক্ষ্যভেদ করেন তিনি।
৫৭তম মিনিটে একটি গোল পরিশোধ করে জার্মানি। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া আমিরির ভলি ব্রাজিলিয়ান গোলরক্ষক আদেরবার সান্তোসের ভুলে জালে জড়ায়। বল জালে জড়ানো আগে গোলরক্ষকের সামনে ড্রপ খেলে তা ঠিকভাবে ঠেকাতে পারেননি সান্তোস। ৮৪তম মিনিটে ম্যাচে ফিরে জার্মানরা। ডেভিড রাউমের ক্রস থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন আকে।
কিন্তু ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পৌলিনহোর অসাধারণ এক গোলে সব আশা শেষ হয়ে যায় তাদের। ব্রুনো গিমারেসের বাড়ানো বল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে বল জালে জড়ান তিনি। ফলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
We hate spam as much as you do