অষ্টম বার এশিয়া সেরা ভারত ৬.১ ওভারে লঙ্কানদের দেওয়া টার্গেট পূরণ করে ফেলল ভারত। ১০ উইকেটে জয়ী টিম ইন্ডিয়া। ২০১৮-র পর এশিয়া সেরার তাজ পেল ভারত।
গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টম বার এশিয়া সেরা ভারত
Sep 17, 2023
এশিয়া সেরার তাজ ভারতের ঝুলিতে। ২০১৮ সালের পর এশিয়া কাপ জিতল ভারত। আজ, রবিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের (Asia Cup 2023) ফাইনালে মুখোমুখি হয়েছিল রোহিত শর্মার ভারত এবং দাসুন শানাকার শ্রীলঙ্কা। এই দু’টো টিমই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। এর আগে ভারত এশিয়া কাপ জিতেছিল ৭ বার। শ্রীলঙ্কা ৬ বার। ২০১০ সালের পর ফের এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা। টস জিতে প্রথমে ব্যাটিং বাছেন লঙ্কান অধিনায়ক। মহম্মদ সিরাজ একাই তছনছ করে দেন লঙ্কানদের ইনিংস। ১৫.২ ওভারে ৫০ রান তুলে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ৫১ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬.১ ওভারে ম্যাচ শেষ করেন ভারতের ওপেনাররা। ১০ উইকেটে জয়ী ভারত। অষ্টম এশিয়া কাপ এল ভারতে। বিশ্বকাপের আগে এশিয়া কাপ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল টিম ইন্ডিয়া।
যে ভাবে এশিয়া সেরা হল ভারত…
এশিয়া-জয়ী ভারত…টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় শ্রীলঙ্কা। একাই ৬ উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ।৩টি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। আর একটি তুলে নেন জসপ্রীত বুমরা। ১৫.২ ওভারে ৫০ রান তুলে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। এশিয়া সেরা হওয়ার জন্য ভারতের প্রয়োজন ছিল ৫১ রান। ভারতের হয়ে আজ ওপেনিংয়ে নামেন শুভমন গিল ও ঈশান কিষাণ।
৬.১ ওভারে ৫১ রান তুলে ফেলেন গিল ও ঈশান।২৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন শুভমন গিল। ২৩ রানে অপরাজিত ঈশান কিষাণ।১০ উইকেটে জয়ী ভারত।
অষ্টম বার এশিয়া সেরা ভারত
৬.১ ওভারে লঙ্কানদের দেওয়া টার্গেট পূরণ করে ফেলল ভারত। ১০ উইকেটে জয়ী টিম ইন্ডিয়া। ২০১৮-র পর এশিয়া সেরার তাজ পেল ভারত।
We hate spam as much as you do