এশিয়ান ফুটবল কনফেডারেশনের তরফে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে : "এঁদের চয়ন করে আমরা প্রমাণিত করেছি আমরা এই খেলায় সবরকম ভাবে মহিলাদের যোগদানকে আরও তরান্বিত করতে চাই।" থাইল্যান্ডে অনুষ্ঠিত হওয়া মেলবোর্ন বনাম জেওনাম ম্যাচে কার্ল জেনকিনসন ও আন্দ্রে নবতের গোলের সৌজন্যে মেলবোর্ন ২ - ১ গোলে জিতেছে। এর আগে ২০১৯ সালে, ইয়ামাশিতা, বোজোনো ও তেসিরোগী প্রথম মহিলা টিম (রেফারি) হিসেবে এএফসি কাপে (দ্বিতীয় ডিভিশন) ম্যাচ পরিচালনা করেন।
এফসি চ্যাম্পিয়নস লীগ গেমে প্রথম মহিলা রেফারি
জাপানের জশিমী ইয়ামাশিতা এশিয়ান প্রথম মহিলা রেফারি হিসেবে এশিয়ান চ্যাম্পিয়নস লীগের একটি ম্যাচ পরিচালনা করে ইতিহাস রচনা করলেন। অস্ট্রেলিয়ার এ লীগের টিম মেলবোর্ন সিটি বনাম দক্ষিণ কোরিয়ার ক্লাব জেওনাম ড্রাগন্স এর গ্ৰুপ পর্যায়ের ম্যাচে এই ইতিহাস সৃষ্টি হয়েছে। ইয়ামাশিতা এর আগে এশিয়ার প্রিমিয়ার পুরুষদের ক্লাব প্রতিযোগিতায় ম্যাচ পরিচালনা করেছেন। উল্লেখযোগ্য ভাবে সেই ম্যাচে তাঁর সাথে থাকা দুই সহকারী মাকোতো বোজোনো ও নাওমি তেশিরোগীও মহিলা এবং ইয়ামাশিতার মতো জাপানি।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের তরফে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে : "এঁদের চয়ন করে আমরা প্রমাণিত করেছি আমরা এই খেলায় সবরকম ভাবে মহিলাদের যোগদানকে আরও তরান্বিত করতে চাই।" থাইল্যান্ডে অনুষ্ঠিত হওয়া মেলবোর্ন বনাম জেওনাম ম্যাচে কার্ল জেনকিনসন ও আন্দ্রে নবতের গোলের সৌজন্যে মেলবোর্ন ২ - ১ গোলে জিতেছে। এর আগে ২০১৯ সালে, ইয়ামাশিতা, বোজোনো ও তেসিরোগী প্রথম মহিলা টিম (রেফারি) হিসেবে এএফসি কাপে (দ্বিতীয় ডিভিশন) ম্যাচ পরিচালনা করেন।
এদিকে এএফসি সামনের বছর থেকে পুরুষদের মতো মহিলাদেরও একটি চ্যাম্পিয়নস লীগ লঞ্চ করার কথা ভাবছে। এর ফলে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার মত এশিয়াতেও মহিলারা ফুটবলে রেফারি, কোচ বা খেলোয়াড় হিসেবে আরও বেশী করে অংশগ্রহণ করবেন।
We hate spam as much as you do