Tranding

03:26 AM - 22 Mar 2026

Home / Sports / দল নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ ভিত্তিহীন বললেন সৌরভ

দল নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ ভিত্তিহীন বললেন সৌরভ

অনেকদিন ধরেই অভিযোগ ছিল বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) নাকি দল নির্বাচনকে প্রভাবিত করেন। শোনা গিয়েছিল, সৌরভ নাকি জোর করে দলের নির্বাচনী সভায় অংশ নিয়েছেন। তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছেন ভারতের বোর্ড সভাপতি।

দল নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ ভিত্তিহীন বললেন সৌরভ

দল নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ ভিত্তিহীন বললেন সৌরভ 
 


নাম না বললেও সেই সাংবাদিকের কথাতেই স্পষ্ট তিনি ঠিক কার কথা বলতে চাইছেন। তাঁর অভিযোগের তীর ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকেই। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ''আমি মনে করি না এই বিষয়ে আমার কিছু বলা উচিত। আমি এই বিষয়টাকে একেবারেই গুরুত্ব দিচ্ছি না। বিসিসিআই সভাপতি হিসেবে আমার যা করণীয় সেটাই আমি করে থাকি।''

 

অনেকদিন ধরেই অভিযোগ ছিল বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) নাকি দল নির্বাচনকে প্রভাবিত করেন। শোনা গিয়েছিল, সৌরভ নাকি জোর করে দলের নির্বাচনী সভায় অংশ নিয়েছেন। তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছেন ভারতের বোর্ড সভাপতি। তার পাশাপাশি এও বলেছেন তিনি এই ধরনের ভিত্তিহীন গুজবের পরিপ্রেক্ষিতে কথা বলতে নারাজ। অধিনায়কত্বের ব্যাপারে বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে বিসিসিআইয়ের ঠান্ডা লড়াই এই রহস্যকে আরও ঘনীভূত করে। বিরাটের সঙ্গে বিসিসিআইয়ের লড়াইয়ের মাঝখানে নতুন বিতর্কের জন্ম হয়। এক সাংবাদিক টুইট করে লিখেন, 'বেশ কয়েকটি ক্ষেত্রে দেখা গিয়েছে বিসিসিআইয়ের একাধিক দল নির্বাচনের বৈঠকে যোগ দিয়েছেন এক আধিকারিক। যদিও তিনি ভালো ভাবেই জানেন এখানে তাঁর থাকার কথা নয়। তিনি থাকায় অধিনায়ক এবং কোচও অসহায় বোধ করতে থাকেন।'

নাম না বললেও সেই সাংবাদিকের কথাতেই স্পষ্ট তিনি ঠিক কার কথা বলতে চাইছেন। তাঁর অভিযোগের তীর ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকেই। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ''আমি মনে করি না এই বিষয়ে আমার কিছু বলা উচিত। আমি এই বিষয়টাকে একেবারেই গুরুত্ব দিচ্ছি না। বিসিসিআই সভাপতি হিসেবে আমার যা করণীয় সেটাই আমি করে থাকি।''

সোশ্যাল মিডিয়ায় কিছুদিন ধরে একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়, বোর্ড সেক্রেটারি জয় শাহের সঙ্গে তৎকালীন অধিনায়ক বিরাট কোহলি, সহ-অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), বোর্ডের যুগ্ম সম্পাদক জয়েশ জর্জ রয়েছেন। সমালোচকদের অনেকেই সেই ছবি দেখিয়ে বলতে চেয়েছেন নির্বাচক কমিটির সভায় উপস্থিত রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহরা। পাল্টা নিন্দুকদের কটাক্ষ করেছেন সৌরভও।


হাসতে হাসতেই সৌরভ বলেন, ''আমি একটা ছবি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। যেখানে বলা হচ্ছে, আমি নির্বাচক কমিটির বৈঠকে বসে রয়েছি। আমি স্পষ্ট করে বলতে চাই সেই ছবি নির্বাচন কমিটির নয়। জর্জ নির্বাচক কমিটির বৈঠকের অংশ নয়। আমি ভারতের ৪২৪ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। তাই এইটা ধরিয়ে দেওয়া প্রয়োজন নেই।'' নিজের বক্তব্যের মাধ্যমে নিন্দুকদের বুঝিয়ে দিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তাই নিয়ম তিনি ভাল ভাবেই জানেন।

Your Opinion

We hate spam as much as you do