Tranding

01:08 AM - 07 May 2026

Home / Sports / আজ দাদার জন্মদিন। পঞ্চাশ ছুঁয়ে ফেললেন সৌরভ

আজ দাদার জন্মদিন। পঞ্চাশ ছুঁয়ে ফেললেন সৌরভ

"খেলা হবে"র জমানায়  আপামর জনগনের দাদা এক পক্ষের হয়ে খেললেন না। সব শেষে সৌরভ গাঙ্গুলী ভোটের মাঠে নামলেন না।

আজ দাদার জন্মদিন। পঞ্চাশ ছুঁয়ে ফেললেন সৌরভ

আজ দাদার জন্মদিন। পঞ্চাশ ছুঁয়ে ফেললেন সৌরভ

বাঙালীর অনেক কিছু ছিল এখন নেই। টিম টিম যা জ্বলছে এখনও তার মধ্যে 'দাদা" একজন। আজ সেই দাদার জন্মদিন। দাদা পঞ্চাশ ছুঁয়ে ফেললেন। জীবনের হাফ সেঞ্চুরির আগের বছরটা বড্ড টান টান কাটল। একে হৃদযন্ত্রের সমস্যায় সমস্ত বাঙালিজাতির কপালে চিন্তার ভাঁজ। দাদা সুস্থ হয়ে ঐ ম্যাচটা জিতে এলেন। আবার টানাটানি। বাংলার তাবড় লড়াইয়ে দাদাকে ব্রিগেডে ডাক। দাদার না। "খেলা হবে"র জমানায়
 আপামর জনগনের দাদা এক পক্ষের হয়ে খেলবেন না। সব শেষে সৌরভ গাঙ্গুলী ভোটের মাঠে নামলেন না। সেই সৌরভের জন্মদিনে শুভেচ্ছা পাঠিয়েছেন অনেকেই।
সৌরভের জন্মদিনে যাতে ফ্যানরা দেদার শুভেচ্ছা জানাতে পারে তারই ট্রেন্ড শুরু করে দিলেন সৌরভ ঘরণী৷ ডিসপ্লে পিকচারে দাদা-র কেরিয়ারের বিভিন্ন মাইলস্টোন রয়েছে৷ এছাড়াও লেখা রয়েছে হ্যাপি বার্থডে৷ ভারতীয় ক্রিকেটের দুই সফলতম অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহেন্দ্র সিং ধোনি৷ একজন ভারতকে যে কোনও পরিস্থিতিতে জিততে শিখিয়েছিলেন আরেক জন জেতাটাকে অভ্যাসে পরিণত করতে শিখিয়েছিলেন৷ কালের মহান লিখনে এই দুই মহা তারকার একদিন আগে পরে জন্মদিন৷ ৭ তারিখ যেখানে ধোনির জন্মদিন পালন হয়, সেখানে ৮ তারিখ সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন (Sourav Ganguly Birthday)৷ দুজনেই ভারতীয় ক্রিকেটের মাইলস্টোন, যতদিন ভারতীয় ক্রিকেট থাকবে , যতদিন বিশ্ব ক্রিকেট থাকবে ততদিন এই দুজনকে তাঁদের ফ্যানরা মনে রাখবেন৷ এবার তাই দাদা -র জন্মদিনের আগেই বৌদি যে ট্যুইট ট্রেন্ড শুরু করে দিয়েছেন তা নিশ্চিতভাবেই আজও  দাপটের সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কাঁপাচ্ছে।

Your Opinion

We hate spam as much as you do