Tranding

11:33 PM - 06 May 2026

Home / Sports / টানা ৫ ম্যাচে হার দিল্লীর, কি করবে দিল্লী?

টানা ৫ ম্যাচে হার দিল্লীর, কি করবে দিল্লী?

উল্লেখযোগ্য ভাবে এদিনও ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ পৃথ্বী শ। তাঁকে যে কেন খেলিয়ে যাওয়া হচ্ছে তাঁর উত্তরও কিন্তু টিম ম্যানেজমেন্টকে দিতে হবে।

টানা ৫ ম্যাচে হার দিল্লীর, কি করবে দিল্লী?

টানা ৫ ম্যাচে হার দিল্লীর, কি করবে দিল্লী?

১৬ এপ্রিল ২০২৩


‘জয়ের দেখা নাই রে, জয়ের দেখা নাই।’ চলতি আইপিএলে দিল্লী ক্যাপিটালস'র যা পারফর্মেন্স, তাতে অনায়াসে তাদের জন্যে এই গান বাঁধতে পারে ভূমি। ডাগ আউটে সৌরভ গাঙ্গুলী - রিকি পন্টিংয়ের শরীরী ভাষায় স্বাভাবিক ভাবেই হতাশা ঝরে পড়ছিল। হবে না কেন? এই নিয়ে টানা পাঁচ ম্যাচে হার হজম করল রাজধানীর ফ্রাঞ্চাইজি। এদিন বেঙ্গালুরুর ১৭৪ রানের জবাবে মাত্র ১৫১ রানেই থেমে গেল দিল্লীর ইনিংস। একা কুম্ভ হয়ে মনীশ পান্ডে খানিকটা লড়াই করলেন। কিন্তু তাঁর অর্ধ শতরান যোগ্য মর্যাদা পেল না বাকিদের ব্যর্থতায়। তাতপর্যপূর্ণ ভাবে প্রতিপক্ষ দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সি গায়েই আইপিএলের প্রথম সেঞ্চুরিটি এসেছিল মনীশের ব্যাট থেকে।
 বেঙ্গালুরুর দেওয়া ১৭৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথম ওভারেই দুই উইকেট হারায় দিল্লী। মাত্র দুই রানের বিনিময়ে প্রথম ওভারেই দিল্লীকে বড় ঝটকা দেন পার্নেল। দ্বিতীয় ওভারে তৃতীয় ধাক্কাটি দেন সিরাজ। ভারতের জাতীয় দলের তারকা পেসার দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই সাফল্য পান। চতুর্থ ওভারে খানিকটা খোলস ছেড়ে বেরোনোর চেষ্টা করেন ডেভিড ওয়ার্নার। সিরাজকে তিনটি বাউন্ডারি হাঁকান অসি পিঞ্চ হিটার। 
তবে পরের ওভারেই প্যাভিলিয়নে ফিরতে হয় তাকেও। বিজয় কুমারের বলে অধিনায়ক কোহলির হাতে ক্যাচ আউট হন ওয়ার্নার।
 

উল্লেখযোগ্য ভাবে এদিনও ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ পৃথ্বী শ। তাঁকে যে কেন খেলিয়ে যাওয়া হচ্ছে তাঁর উত্তরও কিন্তু টিম ম্যানেজমেন্টকে দিতে হবে।


এরপর মাটি কামড়ে পড়ে থেকে লড়াই চালিয়ে যান মনীশ পান্ডে। হাসরাঙ্গার বলে প্রাক্তন নাইট যখন আউট হন তখন দিল্লীর স্কোর - ৯৮/৭।

Your Opinion

We hate spam as much as you do