Tranding

05:08 AM - 22 Mar 2026

Home / Sports / সিন্ধু ব্যাডমিনটনের কোয়ার্টার ফাইনালে বিশ্বের ১২ নম্বর ড্যানিশ তারকার হার

সিন্ধু ব্যাডমিনটনের কোয়ার্টার ফাইনালে বিশ্বের ১২ নম্বর ড্যানিশ তারকার হার

বিশ্বের ১২ নম্বর তারকাকে অনায়াসে হারিয়ে টোকিও অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে উঠলেন পিভি সিন্ধু। টোকিওয় ৬ নম্বর বাছাইয়ের মর্যাদা পাওয়া সিন্ধু প্রি-কোয়ার্টারে পরাজিত করেন ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডকে। তাও আবার স্ট্রেট গেমে।

সিন্ধু ব্যাডমিনটনের কোয়ার্টার ফাইনালে  বিশ্বের ১২ নম্বর ড্যানিশ তারকার হার

সিন্ধু ব্যাডমিনটনের কোয়ার্টার ফাইনালে  বিশ্বের ১২ নম্বর ড্যানিশ তারকার হার

পিভি সিন্ধুর ওপর প্রত্যাশা বাড়ছে। 
৪১ মিনিটেই প্রি-কোয়ার্টারের লড়াই স্ট্রেট গেমে জিতে নেন পুসারলা ভেঙ্কটা সিন্ধু।
বিশ্বের ১২ নম্বর তারকাকে অনায়াসে হারিয়ে টোকিও অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে উঠলেন পিভি সিন্ধু। টোকিওয় ৬ নম্বর বাছাইয়ের মর্যাদা পাওয়া সিন্ধু প্রি-কোয়ার্টারে পরাজিত করেন ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডকে। তাও আবার স্ট্রেট গেমে।

৪১ মিনিটের লড়াইয়ে সিন্ধু প্রি-কোয়ার্টার ফাইনাল জিতে নেন ২১-১৫, ২১-১৩ গেমে। ভারতীয় তারকা প্রথম গেম জিততে সময় নেন ২২ মিনিট। তিনি দ্বিতীয় গেম পকেটে পোরেন মাত্র ১৯ মিনিটে।

মিয়ার বিরুদ্ধে সিন্ধুর মুখোমুখি সাক্ষাতের রেকর্ড আগে থেকেই ভালো ছিল। এই ম্যাচের আগে ৫ বার ড্যানিশ শাটলারের মুখোমুখি হয়েছিলেন সিন্ধু। জিতেছিলেন চারটি ম্যাচ। হেরেছিলেন মাত্র একটি ম্যাচে। অলিম্পিক্সের প্রি-কোয়ার্টারে জয়ের পর সেই রেকর্ড আরও একটু ভালো করলেন পিভি। এই নিয়ে মোট ৬ বারের মুখোমুখি সাক্ষাতে সিন্ধু এগিয়ে রইলেন ৫-১ ব্যবধানে

Your Opinion

We hate spam as much as you do