ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এই দাবাড়ু বুধবার (৩০ জুন) ইতিহাসের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হওয়ার খ্যাতি অর্জন করেছেন। ভেঙে দিয়েছেন ইউক্রেনের সার্জে কার্জাকিনের ১৯ বছর আগের রেকর্ড। ২০০২ সালের আগস্টে কার্জাকিন কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হওয়ার রেকর্ড গড়েছিলেন ১২ বছর ৭ মাস বয়সে। ২০০৯ সালের ৫ ফেব্রুয়ারি জন্ম নেয়া অভিমন্যুর এই রেকর্ড ভাঙতে লাগল ১২ বছর ৪ মাস ২৫ দিন।
অভিমন্যু মিশ্র বিশ্বরেকর্ড গড়ে ইতিহাসের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার
বিশ্বরেকর্ড গড়ে ১২ বছর বয়সেই দাবার মতো কঠিন জগতে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন যুক্তরাষ্ট্রের দাবাড়ু অভিমন্যু মিশ্র। সবচেয়ে কম বয়সে গ্র্যান্ডমাস্টার এখন তিনিই।
ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এই দাবাড়ু বুধবার (৩০ জুন) ইতিহাসের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হওয়ার খ্যাতি অর্জন করেছেন। ভেঙে দিয়েছেন ইউক্রেনের সার্জে কার্জাকিনের ১৯ বছর আগের রেকর্ড।
২০০২ সালের আগস্টে কার্জাকিন কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হওয়ার রেকর্ড গড়েছিলেন ১২ বছর ৭ মাস বয়সে। ২০০৯ সালের ৫ ফেব্রুয়ারি জন্ম নেয়া অভিমন্যুর এই রেকর্ড ভাঙতে লাগল ১২ বছর ৪ মাস ২৫ দিন।
এই বিস্ময় কিশোরের পরিবার থাকে আমেরিকার নিউ জার্সিতে। অভিমন্যু হাঙ্গেরিতে একটি দাবা রেটিং টুর্নামেন্টে তিনটি আইএম রেটিং পূর্ণ করেছেন বুধবারই। ২৫০০ এলো রেটিংও সম্পূর্ণ করেছেন। দাবার এই বিস্ময় প্রতিভা শেষ রাউন্ডে হারিয়েছেন ভারতের লুকা মেন্ডোজাকে।
বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হওয়ায় অভিমন্যু পেয়েছেন অসংখ্য শুভেচ্ছাবার্তা। আন্তর্জাতিক দাবা ফেডারেশনের (International Chess Federation) টুইটারে জানায়, “নতুন বিশ্ব রেকর্ড গড়ার জন্য ১২ বছর বয়সী অভিমন্যু মিশ্রকে অভিনন্দন। মাত্র ১২ বছর ৪ মাস ২৫ দিন বয়সে বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হয়ে ইতিহাস তৈরি করল অভিমন্যু।”
ভারতবর্ষ সম্পর্কে অভিমন্যু আবেগাহিত হয়েছে।
"My father was born in Bhopal and mother in Agra. We have relatives in India and when I became the grandmaster there were celebrations with my Indian family too, it was amazing”.
We hate spam as much as you do