Tranding

10:34 AM - 22 Mar 2026

Home / Sports / অতিরিক্ত সময়ে হ্যারি কেনের দুরন্ত গোলে ইংল্যান্ড ফাইনালে

অতিরিক্ত সময়ে হ্যারি কেনের দুরন্ত গোলে ইংল্যান্ড ফাইনালে

১০৪ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি। বক্সের মধ্যে স্টারলিংকে ঠেলে ফেলার জেরে পেনাল্টি পায় ইংরেজরা। আর দুর্দান্ত ক্লাইমেক্স এ পেনাল্টি থেকে নিখুঁত শটে গোলে মারলেও ড্যানিশ গোলকিপার ক্যাসপার স্কিমিচেল প্রথমে তা হাত দিয়ে বাঁচানোর চেষ্টা করলেও গায়ে লেগে ফিরে আসা বল অবলীলায় জালে পাঠান ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। 

অতিরিক্ত সময়ে হ্যারি কেনের দুরন্ত গোলে ইংল্যান্ড ফাইনালে

অতিরিক্ত সময়ে হ্যারি কেনের দুরন্ত গোলে ইংল্যান্ড ফাইনালে 

বুধরাত রাতে ডেনমার্কের সঙ্গে লড়াই ছিল শেয়ানে শেয়ানে । ম্যাচ শুরু ৩০ মিনিটে ড্যামসগার্ডের অভাবনীয়  ফ্রি কিক থেকে গোলের পর ব্যবধান দাঁড়ায় ১-০। ২০ গজ দূর থেকে নেওয়া শটে এমন গোলের পর ড্যানিশরাও চাঙ্গা হয়ে যায়। 

কিন্তু সেমি ফাইনালের লড়াই বলে কথা। পিছু হটেনি ইংরেজরাও। এক গোল খাওয়ার ৯ মিনিটের মধ্যে গোল শোধ করেন তারা। এই গোলের নেপথ্যে ছিলেন ক্যাপ্টেন হ্যারি কেন। বুকায়ো সাকাকে দুর্দান্ত একটি পাস দেন অধিনায়ক৷ সেখান থেকে সাকা সেন্টার করতেই গোল বাঁচানোর চেষ্টায় ভুলে নিজের গোলে বল ঢুকিয়ে দেন ডেনমার্কের সাইমন কায়ের। যদিও আরও গোলের দারুণ সুযোগ পেয়েছিল ডেনমার্ক-ইংল্যান্ড দু পক্ষই৷ গোলরক্ষকদের দুরন্ত পারফরম্যান্সে ১-১ নিয়েই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

১০৪ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি। বক্সের মধ্যে স্টারলিংকে ঠেলে ফেলার জেরে পেনাল্টি পায় ইংরেজরা। আর দুর্দান্ত ক্লাইমেক্স এ পেনাল্টি থেকে নিখুঁত শটে গোলে মারলেও ড্যানিশ গোলকিপার ক্যাসপার স্কিমিচেল প্রথমে তা হাত দিয়ে বাঁচানোর চেষ্টা করলেও গায়ে লেগে ফিরে আসা বল অবলীলায় জালে পাঠান ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। 

১২০ মিনিটের মাথায় রেফারির বাঁশি বাজতেই ইংল্যান্ড ফাইনালের জন্য নথিভুক্ত হয়।  অধিনায়কের কাঁধে ভর করেই এবার ইটালির বিরুদ্ধে ইউরো রণাঙ্গনে নামবে ইংরেজরা। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মেজাজে।

Your Opinion

We hate spam as much as you do